২০২৪-এর আগে বিজেপির বড় ধাক্কা নীতীশকে! জেডিইউ মুক্ত মনিপুর, বললেন সুশীল মোদী

বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি (RJD) ও কংগ্রেসকে (Congress) সঙ্গে করে ফের বিহারের কুর্সিতে নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারে বিজেপি নীতীশ কুমারের জেডিইউকে(JDU) ভাঙাতে না পারলেও, মনিপুরে (Manipur) নীতীশ

বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি (RJD) ও কংগ্রেসকে (Congress) সঙ্গে করে ফের বিহারের কুর্সিতে নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারে বিজেপি নীতীশ কুমারের জেডিইউকে(JDU) ভাঙাতে না পারলেও, মনিপুরে (Manipur) নীতীশের দলকে প্রায় গিলে খাওয়ার মতো পরিস্থিতি। সেখানকার ছয়জন জেডিইউ বিধায়কের (MLA) মধ্যে পাঁচজন বিজেপিতে যোগ দিয়েছেন।

যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে

যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে

জেডিইউ-এর যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন, খুমুকচাম সিং, নগুরসাংলুর সানাতে, আছাবউদ্দিন, থাংজাম অরুণ কুমার এবং এমএল খাউতে। অন্যদিকে মনিপুর বিধানসভার অধ্যক্ষ সেখানকার বিজেপির সঙ্গে জেডিইউ-এর সংযুক্তির অনুমোদন দিয়েছেন। প্রসঙ্গ গত বছরের মার্চে বিধানসভা নির্বাচনের মধ্যে জেডিইউ ছটি আসনে জয় পেয়েছিল।

৯ দিনে নীতীশকে দ্বিতীয় ধাক্কা

৯ দিনে নীতীশকে দ্বিতীয় ধাক্কা

এই যোগদন গত ৯ দিনে নীতীশ কুমারকে দ্বিতীয় ধাক্কা। গত ২৫ অগাস্ট অরুণাচল প্রদেশের একমাত্র জেডিইউ বিধায়ক টেকি কাসো সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার মনিপুরের ছয় বিধায়কের মধ্যে পাঁচজন বিজেপিতে যোগ দিলেন।

 জেডিইউ মুক্ত

জেডিইউ মুক্ত

মনিপুরের জেডিইউ বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। আর এই সংযুক্তির পরেই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী কটাক্ষ করে বলেছেন, মনিপুর-অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলি জেডিইউ মুক্ত হয়ে গিয়েছে।

২০২৪-এ হারবে বিজেপি

২০২৪-এ হারবে বিজেপি

তবে এব্যাপারে বিজেপিকে নিশানা করেছে জেডিইউ। দলের মুখপাত্র এবং প্রাক্তন মন্ত্রী .নীরজ কুমার বলেছেন, ২০২৪-এর নির্বাচনে বিজেপি পরাজিত হবে। তিনি বলেছেন, জোট শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে বিজেপির। তারা অরুণাচল প্রদেশের সাত জেডিইউ বিধায়ককে দলত্যাগে প্ররোচিত করে। আর এবার মণিপুরের পাঁচজনকে করা হল। আসনগুলিতে জেডিইউ নিজের চেষ্টায় জয়ী হয়েছিল বলে মন্তব্য করে নীরজ কুমার বলেছেন, বিজেপি সব জায়গাতেই এই কাজ করছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে জেডিইউ বিজেপিকে পরাস্ত করবে বলেও দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+