Delhi Assembly Polls: দিল্লির ভোটে কংগ্রেসকে ‘প্রত্যাখ্যান’ আপের, জোটে না হাঁটার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল

Delhi Assembly Polls: দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ইন্ডি জোটে (INDI Alliance) বড় ধাক্কা। নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি (AAP)। রবিবার একথা জানিয়ে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। হরিয়ানা, মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিতে আরও চওড়া ফাটল।

কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটতে নারাজ আম আদমি পার্টি (Aam Aadmi Party)। মহারাষ্ট্রে ভরাডুবির পর ইন্ডি জোটের একাধিক নেতৃত্বের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে। কংগ্রেসের অন্দরেও দোষারোপের খেলা প্রকাশ্যে এসেছে। ভোটের আগে সরগরম রাজধানীর রাজনীতি। আর এই অবস্থার মাঝেই, কংগ্রেস ও বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতেও যোগ একাধিক নেতানেত্রীর।

Arvind Kaijriwal

রবিবার সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করে দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বিধানসভা নির্বাচনে আপ কোনও জোট করবে না বলে জানান তিনি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ জন বিধায়কই আপের। দিল্লি দখলের মরিয়া চেষ্টায় রয়েছে বিজেপি। এদিকে জোটের পথে না হেঁটে বিজেপির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছে আম আদমি পার্টি।

২৬টি বিজেপি-বিরোধী দল নিয়ে তৈরি হয়েছে ইন্ডি জোট। যার অন্যতম প্রধান দুই শরিক দল কংগ্রেস (Congress) ও আপ। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) বিরোধী ভোট একত্রিত করার চেষ্টায় যখন ইন্ডি জোট, ঠিক তখনই জোটে না হাঁটার সিদ্ধান্ত কেজরিওয়ালের।

বিগত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) অবশ্য দিল্লির সব আসনেই কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আপ। তবে ফল ভালো হয়নি। সবেতেই জিতে গিয়েছিল বিজেপি। যদিও লোকসভা ভোটে পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করেনি আপ। সেখানে ১৩টি আসনে একাই লড়েছিল তারা। হরিয়ানা বিধানসভা ভোটেও কংগ্রেস ও আপের আসন রফা নিয়ে ব্যর্থতা প্রকাশ্যে এসেছে।

দিল্লি বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ১১ আসনে প্রার্থী দিয়েছে আপ। প্রথম তালিকায় অবশ্য দলবদলুরা স্থান পেয়েছেন। ১১ জনের মধ্যে ৬ জনই বিজেপি বা কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে সদ্য যোগ দিয়েছেন। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ির শোচনীয় ফলের জেরে প্রশ্নের মুখে কংগ্রেসের ভূমিকা। আর এবার দিল্লিতেও কংগ্রেসকে (Congress) প্রত্যাখ্যান আপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+