বড় ঘোষণা! বাতিল হচ্ছে না ২০২১ সালের নিট পরীক্ষা, শিক্ষামন্ত্রীর বার্তাতেই কাটল বিভ্রান্তি
বড় ঘোষণা! বাতিল হচ্ছে না ২০২১ সালের নিট পরীক্ষা, শিক্ষামন্ত্রীর বার্তাতেই কাটল বিভ্রান্তি
গোটা বিশ্বের পাশাপাশি করোনায় কাবু ভারতও। ভ্যাকিসন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও তার প্রয়োগ কবে শুরু হবে সেই বিষয়ে সঠিক দিশা কেউ দেখাতে পারছেন না। এমতাবস্থায় ২০২১ সালের নিট পরীক্ষা (NEET 2021) নিয়েও পড়ুয়াদের মধ্যে ক্রমেই বাড়ছিল উদ্বেগ। শোনা যাচ্ছিল প্রয়োজনে পরীক্ষা বাতিলের পথেও হাঁটাতে পারে কেন্দ্র। এমতাবস্থায় ধোঁয়াশা কাটাতে আসরে নামলেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

প্রসঙ্গত উল্লেখ্য, নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মনে ক্রমবর্ধমান বিভ্রান্তি দূরে আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি বার্তালাপের ঘোষণা করেছিল কেন্দ্র। ঠিক হয় সমস্যা দূর করতে সোশ্যাল মিডিয়াতেই পড়ুয়াদের যাবতীয় অভিযোগ ও প্রশ্নের সরাসরি উত্তর দেবেন শিক্ষামন্ত্রী। সেই মতো #EducationMinisterGoesLive হ্যাশট্যাগে চলছিল প্রচারও। অবশেষে সমস্ত জটিলতা ও বিভ্রান্তি কাটিয়ে এদিন শিক্ষামন্ত্রী স্পষ্টতই জানিয়ে দিলেন, ২০২১ সালের নিট পরীক্ষা বাতিলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই নেয়নি কেন্দ্র। পরীক্ষা যথাসময়েই হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে নিট ২০২১-র পাশাপাশি এদিনের ওয়েবিনারে আগামী বছরের সিবিএসই ও জেইই পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রশ্নের জবাব দেন শিক্ষা মন্ত্রী। পাশাপাশি এই প্রসঙ্গে বলতে গিয়ে রমেশ পোখরিয়ালকে বলতে শোনা যায়, “ প্রতিকূল পরিস্থিতি থাকলেও এখনও পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আচমকা ২০২১ সালের নিট পরীক্ষা বাতিল করলে সেটা ছাত্র স্বার্থ ও দেশের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। ” পাশাপাশি এখনও পর্যন্ত আগামী বছরের জেইই মেইন বা নিট পরীক্ষা সিলেবাসে কোনও কাঁটছাঁট করা হয়নি বলেও জানিয়ে দেন তিনি।












Click it and Unblock the Notifications