Big Alliance INDIA: বিরোধী মহাজোটে যোগ দিতে চায় আরও ৯টি দল! ২৬ থেকে বেড়ে ৩৫ হবে ‘ইন্ডিয়া’
তৃতীয় বৈঠকে শক্তি বাড়ছে ইন্ডিয়ার। মহারাষ্ট্রের আরও একটি দল যুক্ত হচ্ছে বিরোধী মহাজোটে। আরও ৮টি দল 'ইন্ডিয়া'র অন্তর্ভুক্ত হয়ে চায় বলে জানিয়েছে। তবে কি মুম্বইয়ের বৈঠকেই ২৬ থেকে বেড়ে ৩৫ হবে ইন্ডিয়া। বেঙ্গালুরুর বৈঠকে ২৬টি দল একত্রিত হয়ে ইন্ডিয়া জোট গড়ে তুলেছিল।
ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের মঞ্চ গড়ে উঠছে মুম্বইয়ে। জোটে আরও কিছু নতুন দল যোগ দেবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল তৃতীয় বৈঠকের আগে, তা সত্যি করে ৩১ অগাস্ট মুম্বই বৈঠকে যোগ দিতে চলেছে মহারাষ্ট্রেক কৃষক সংগঠনের। এবারের বৈঠকের কেন্দ্রবিন্দু ইন্ডিয়া জোটের জাতীয় আহ্বায়ক নির্বাচন।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এনডিএ তথা বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াই দেওয়ার উদ্দেশে বিরোধীরা সবাই মিলিত হয়েছেমন একটি মঞ্চে। সেই মঞ্চের নাম হল ইন্ডিয়া। ইন্ডিয়ার মঞ্চ থেকে ইন্ডিয়ার হয়ে লড়াই করতে শামিল হয়েছে ২৬টি দল। ২৬টি দলের সঙ্গে আরও একটি দল অন্তর্ভুক্ত হতে চলায় তা অচিরেই ২৭-এ পরিণত হবে।
এছাড়া মহাজোটে আরও আটটি দল যোগ দিতে চায়। তার মধ্যে রয়েছে তিনটি অসমিয়া দল এবং পাঞ্জাব ও উত্তরপ্রদেশের একটি করে দল রয়েছে। আর তিনটি দল নিয়ে স্পষ্ট করা হয়নি এখনও। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর মুম্বইয়ে যে বৈঠক হবে, সেই বৈঠকের আগে স্বভাবতই ইন্ডিয়া জোটে কোন কোন দল শামিল হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন রয়েছে।
৩১ অগাস্ট সন্ধ্যা সাতটায় নৈশভোজের আয়োজন করা হয়েছে। তারপর পরদিন ১১টায় সমস্ত বিরোধ দলের নেতারা বৈঠকে বসবেন। এদিন অভিন্ন ন্যূনতম কর্মসূচি ও জোটের লোগো নিয়ে সিদ্ধান্ত হবে। আর সেইসঙ্গে জাতীয় আহ্বায়ক নির্বাচিত করা হবে। ২৬টি দলের ৮০ জন নেতা ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন।
উপস্থিত থাকবেন নতুন অন্তর্ভুক্ত দলের নেতারাও। এই জোট বৈঠকে শামিল হবেন বিরোধী শাসিত রাজ্যের পাঁচজন মুখ্যমন্ত্রীরাও। এবারের বৈঠকের আয়োজন করছে মহারাষ্ট্রের মহাবিকাশ আগাড়ি। এটি বিরোধী জোটের তৃতীয় বৈঠক। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। আর দ্বিতীয় বৈঠক হল বেঙ্গালুরুতে।












Click it and Unblock the Notifications