Bibek Debroy Passes Away: নরেন্দ্র মোদীর উপদেষ্টার প্রয়াণ, ৬৯ বছর বয়সে মৃত্যু বাংলার পদ্মশ্রী বিবেক দেবরায়ের
Bibek Debroy Passes Away: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় প্রয়াত। ৬৯ বছর বয়সে প্রয়াণ পদ্মশ্রী (Padmashree) তথা বিখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায়ের। পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের চ্যান্সেলর ছিলেন বিবেক দেবরায়।
বিবেকের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে হাতে বই নিয়ে বিবেকের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করেন মোদী। লেখেন, "শুধু অর্থনীতি নয়, ইতিহাস, রাজনীতি থেকে আধ্যাত্মিক বিষয়েও গভীর জ্ঞান ছিল বিবেকের। প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করতে ভালোবাসতেন। ওঁর সঙ্গে বহু বছরের সম্পর্ক। ওঁর মৃত্যুতে ব্যথিত। পরিবার পরিজনকে সমবেদনা রইল। ওম শান্তি।"

২০১৯ সালের ৫ জুন পর্যন্ত নীতি আয়োগের (NITI Aayog member) সদস্যও ছিলেন বিবেক দেবরায়। অর্থনীতি সংক্রান্ত একাধিক বই লিখেছেন তিনি। একাধিক সংবাদপত্রে নিয়মিত লেখাও লিখতেন বিবেক। শৈশবে কলকাতাতেই পড়াশোনা করেছেন তিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করে দিল্লি স্কুল অব ইকোনমিক্স এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন।
১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন বিবেক দেবরায়। ১৯৮৭-তে পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ছিল তাঁর কর্মস্থল। এরপর ১৯৯৩ পর্যন্ত ইনস্টিটিউট অব ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পড়াশোনা পর্ব মিটিয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন দেবরায়। অর্থনৈতিক খবরের সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমেরও কনসালটিং এডিটর হিসেবে দায়িত্ব সামলেছেন বিবেক।
Dr. Bibek Debroy Ji was a towering scholar, well-versed in diverse domains like economics, history, culture, politics, spirituality and more. Through his works, he left an indelible mark on India’s intellectual landscape. Beyond his contributions to public policy, he enjoyed… pic.twitter.com/E3DETgajLr
— Narendra Modi (@narendramodi) November 1, 2024
২০১৯ সালের ৫ জুন পর্যন্ত নীতি আয়োগের সদস্যও ছিলেন বিবেক দেবরায়। অর্থনীতি সংক্রান্ত একাধিক বই লিখেছেন তিনি। একাধিক সংবাদপত্রে নিয়মিত লেখাও লিখতেন বিবেক। ইউপিএ জমানায় 'রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ কনটেম্পোরারি স্টাডিজ়'-এর অধ্যক্ষ ছিলেন দেবরায়।
২০২৩ সালে সংবিধান বদলের পক্ষে সওয়াল তুলে বিতর্কে জড়িয়েছেন বিবেক। নতুন সংবিধান নিয়ে তাঁর লেখা প্রবন্ধ ব্যক্তিগত বলে দাবি করেন বিবেক। খোলাখুলিই সংবিধানের মূল কাঠামো পরিবর্তনের পক্ষে সওয়াল করেন এই অর্থনীতিবিদ। কিন্তু তাঁর এই মতামত কেন্দ্রের সরকারের মতামত বলে ধরে নেন অনেকে। এরপরই মাথা চাড়া দিয়েছিল বিতর্ক।












Click it and Unblock the Notifications