মুখ্যমন্ত্রী পদে থাকতে রাহুল-সমীপে বাঘেল! ছত্তিশগড় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে নয়া মোড়

ছত্তিশগড় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চরম আকার নিয়েছে বর্তমানে। যার জেরে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের আসন টলমল। মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার জন্য শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তিনি।

ছত্তিশগড় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চরম আকার নিয়েছে বর্তমানে। যার জেরে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের আসন টলমল। মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার জন্য শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তিনি। এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাহুল গান্ধীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করার পর একপ্রকার নিশ্চিত ছত্তিশগড়ে ক্ষমতাসীন কংগ্রেসের টানাপোড়েনের মধ্যে ভূপেশ বাঘেলই এখন মুখ্যমন্ত্রী থাকছেন।

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে থাকতে রাহুল-সমীপে বাঘেল

এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাহুল গান্ধীর সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। তারপর বলেন, প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী তাঁর আমন্ত্রণে রাজ্য সফর করবেন। বাঘেল রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং দলের ইনচার্জ পিএল পুনিয়া।

রাহুলের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, তিনি রাহুল গান্ধীকে তাঁর যা কিছু বলার সবটাই বলেছেন এবং ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় আসার সময় রাজ্যের রাজনীতি এবং উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, রাজ্যের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সংকট মেটানোর চেষ্টা চলছে। এর বেশি কিছু বলার নেই।

বাঘেল সাংবাদিকদের বলেন, আমার নেতার রাজনীতি নিয়ে আলোচনা করেছি এবং তাকে রাজ্যের নীতি ও শাসন সম্পর্কে অবহিত করেছি। আমি তাকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী সপ্তাহে ছত্তিশগড় সফর করবেন রাহুল গান্ধী। রাজ্যে নেতৃত্বের পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন," রাজ্যের জন্য যা নির্দেশ দেওয়ার দেবেন দলের ইনচার্জ।

রাহুল গান্ধীর সঙ্গে এই সপ্তাহে বাঘেলের দ্বিতীয় বৈঠক হল। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করার পর রাজ্যে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। বাঘেল এরপর ছত্তিশগড়ের ৪০ জন বিধায়কের সঙ্গে দেখা করেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন, যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে একাত্মতা নিয়ে এখানে এসেছিলেন। এই বিধায়করা বাঘেলের সমর্থনে শক্তি প্রদর্শন করেছিলেন এবং চেয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যান।

তাঁরা সকালে পুনিয়ার সঙ্গে তাঁর বাসভবনে এবং বেণুগোপালের সঙ্গে এআইসিসি সদর দপ্তরে দেখা করেন। সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। রাহুল গান্ধীও মঙ্গলবার ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেওর সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। বাঘেল এবং দেও দুজনেই বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালের সঙ্গেও দেখা করেছিলেন, দুই রাজ্য নেতার মধ্যে মতবিরোধের জেরে নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+