কংগ্রেসের কফিনে আরও একটি পেরেক পুঁতে বর্যীয়ান নেতা যোগ দিলেন বিজেপিতে
বর্ষীয়ান কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। অসম কংগ্রেসের এই নেতার নাম ভুবেশ্বর কলিতা।
আরও এক বর্ষীয়ান কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। অসম কংগ্রেসের এই নেতার নাম ভুবেশ্বর কলিতা। এই সপ্তাহের শুরুতে দলের কাশ্মীর নীতির প্রতিবাদ করে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। শুক্রবার তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। সোমবার রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারার পদক্ষেপগুলি বিলোপের সময়ই তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছিল।

ভুবনেশ্বর কলিতার রাজ্যসভার মেয়াদ ছিল ২০২০-র ৯ এপ্রিল পর্যন্ত। রাজ্যসভার সদস্য হিসেবে আমেথি রাজ পরিবারের সদস্য সঞ্জয় সিং-এর পর তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি বিজেপিতে যোগ দিলেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েলে সহ অন্য বর্ষীয়ান বিজেপি নেতাদের উপস্থিতিতে কলিতা বিজেপিতে যোগ দেন।
লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজ্যের তাবড় বিরোধী নেতারা একে একে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকাতেই আরও একটি নাম যোগ হল।












Click it and Unblock the Notifications