মুসলিম অধ্যাপকের সংস্কৃত পড়ানো নিয়ে বিতর্ক!মন্দির পৌঁছে প্রফেসরের বাবা এরপর যা করলেন
বিতর্কের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুড়ে। সেখানে অধ্যাপক রামজান খানকে নিয়ে শুরু হয়েছে নয়া চর্চা। ইসলাম ধর্মাবলম্বী ফিরোজ সংস্কৃতের অধ্যাপক ।
বিতর্কের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুড়ে। সেখানে অধ্যাপক রামজান খানকে নিয়ে শুরু হয়েছে নয়া চর্চা। ইসলাম ধর্মাবলম্বী ফিরোজ সংস্কৃতের অধ্যাপক । কেন রমজান খানকে সংস্কৃতের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। যার পরই ফিরোজের বাবা পৌঁছে গিয়েছিলেন এক মন্দিরে। তারপরের ঘটনা কেড়ে নিয়েছে খবরের শিরোনাম।

মন্দির পৌঁছে গেলেন ফিরোজের বাবা
অধ্যাপক ফিরোজ জানিয়েছিলেন শিক্ষার ক্ষেত্রে তিনি ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন। তবে তাঁর নিয়োগ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিতর্ক যেন থামছেই না। এরই মধ্যে অধ্যাপক ফিরোজের বাবা পৌঁছে গেলেন বাগরু এলাকার এক মন্দিরে।

মন্দিরে কী ঘটেছে?
যাবতীয় বিতর্কের ইতি টানতে মন্দিরে পৌঁছে ঈশ্বরের আরতি করতে দেখা যায় ফিরোজের বাবা রামজান খানকে। শুধু তাই নয়, মন্দিরে ভক্তিগীতিও গাইতে দেখা যায় অধ্যাপকের বাবা রমাজানকে।

ফিরোজকে নিয়ে কোন বিতর্ক?
এর আগে, ফিরোজের সংস্কৃত ক্লাসকে কেন্দ্র করে বেশ কয়েকজন পড়ুয়া অসন্তোষ জাহির করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। তাঁদের দাবি, ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় ফিরোজ সংস্কৃত পড়াতে গিয়ে অসুবিধায় পড়বেন তিনি। পড়ুয়াদের একাংশের দাবি, হিন্দু সংস্কৃতি সম্পর্কে না জানলে সংস্কৃত পড়ানো সম্ভব হবে না।

ফিরোজের বাবা 'শাস্ত্রী' উপাধিতে ভূষিত
প্রসঙ্গত, ফিরোজ খানের বাবা রামজান খান সংস্কৃতে 'শাস্ত্রী' উপাধিতে ভূষিত। তাঁদের পরিবারে 'গৌ সেবা'ও প্রচলিত রয়েছে বলে জানা গিয়েছে। অধ্যাপক ফিরোজের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশের অসন্তোষ আর বিতর্ক রুখতে খান পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার হিন্দুরা। পাশে রয়েছেন ফিরোজের আত্মীয়রাও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications