টুকরো করে খুন, হাজির ছিল অ্যাসিড ভর্তি ড্রাম! কোন ঘটনার জেরে চিকিৎসক ঘটালেন রক্তাক্ত কাণ্ড

মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের সরকারী হাসপাতালের চিকিৎসক সুনীল মন্ত্রী আপাতত পুলিশের আওতায়। ৫৬ বছরের এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ , তিনি তাঁর পরিচারককে খুন করে, দেহ টুকরো টুকরো করে কেটেফেলেছেন।

মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের সরকারী হাসপাতালের চিকিৎসক সুনীল মন্ত্রী আপাতত পুলিশের আওতায়। ৫৬ বছরের এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ , তিনি তাঁর পরিচারককে খুন করে, দেহ টুকরো টুকরো করে কেটেফেলেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে রয়ে গিয়েছে এক পরকীয়া প্রেম।

টুকরো করে খুন, হাজির ছিল অ্যাসিড ভর্তি ড্রাম! কোন ঘটনার জেরে চিকিৎসক ঘটালেন রক্তাক্ত কাণ্ড

৩০ বছর বয়সী ওই পরিচারকের স্ত্রীর সঙ্গে ৫৬ বছরে সুনীল মন্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এমনটা অনেকদিন ধরেই আঁচ করেছিলেন পরিচারক। আর পরিচারক এই সম্পর্কের কথা জানতে পারায়, তাঁকে খুন করেন চিকিৎসক সুনীল মন্ত্রী। পুলিশের প্রাথমিক তদন্ত এমনটাই দাবি করছে। পুলিশি জেরায় এই কথা জানিয়েওছেন চিকিৎসক।

পেশায় অর্থোপেডিক চিকিৎসক সুনীল মন্ত্রীর স্ত্রী বহুদিন আগে মারা গিয়েছেন। তাঁর স্ত্রীর একটি বুটিক ছিল। সেই বুটিক পরবর্তীকালে ওই পরিচারকের স্ত্রী চালাতেন। তখন থেকেই সম্পর্ক গভীর হয় সুনীল ও ওই পরিচারকের স্ত্রীর মধ্যে। এদিকে, পরিচারকে খুনের জন্য বহুদিন ধরেই পরিকল্পনা চালাচ্ছিলেন সুনীল। এজন্য হাজির করেছিলেন অ্যসিড ভর্তি ড্রাম। একদিন পরিচারক সুনীলকে তাঁর দাঁতের যন্ত্রণার কথা বলেন। তখনই চিকিৎসার আছিলায় পরিচারককে খুন করেন সুনীল। এরপর দেহ টুকরো টপকরো করে কেটে ব্রিফকেসে ঢুকিয়ে দেওয়া হয়। টুকরো হওয়া দেহে ঢালা হয় অ্যাসিড। তবে পুলিশ ব্রফকেস উদ্ধার করার পর তদন্ত চালু করতেই ধরা পড়ে আসল সত্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+