ভোপাল: সিমি জঙ্গি এনকাউন্টারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর উঠছে একাধিক প্রশ্ন!
'সোমবার ৮ সিমি জঙ্গি ভোপাল সেন্ট্রাল জেলের রক্ষীকে কুন করে পালানোর পর পুলিশের এনকাউন্টারে মারা যাওয়া সংক্রান্ত একটি ভিডিও সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন।
ভোপাল, ১ নভেম্বর : 'সোমবার ৮ সিমি জঙ্গি ভোপাল সেন্ট্রাল জেলের রক্ষীকে কুন করে পালানোর পর পুলিশের এনকাউন্টারে মারা যায়। সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামনে আসে, যেখানে এক পুলিশ অফিসারকে বলতে শোনা যায় জিন্দা হ্যায়...মারো' - বেঁচে রয়েছে, মারো। মোবাইলে তোলা এই ভিডিও ক্লিপ উস্কে দিয়েছে একাধিক প্রশ্ন।
আরও একটি ফুটেজে শোনা যায়, "বুকে গুলি কর"। [ (ছবি) এনকাউন্টারে মৃত ৮ সিমি জঙ্গির সম্পর্কে জেনে নিন একনজরে!]

এনকাউন্টারের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে প্রশ্ন তুলছেন জঙ্গিরা আত্মসমর্পণ করতে রাজি হওয়া সত্ত্বেও পুলিশ তাদের গুলি করে।
কারণ দ্বিতীয় একটি ফুটেজে একদল ব্যক্তিকে দুর থেকে বলতে শোনা যায়, "দাঁড়াও! ওই পাঁচ ব্যক্তি আমাদের সঙ্গে কথা বলতে চাইছে। তিনজন পালানোর চেষ্টা করছে। ওদের ঘিরে ফেলার চেষ্টা কর।" এর কয়েক মুহূর্তের মধ্যে গুলির আওয়াজ শোনা যায়।
ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালিয়ে ভোপালের ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে গা ঢাকা দেয় ৮ সিমি জঙ্গি।
বিরোধীরা প্রশ্ন তুলছেন কেন আত্মসমর্পণে বাধ্য না করে গুলি করল পুলিশ তার কোনও ব্যাখ্যা পুলিশের তরফে দেওয়া হচ্ছে না। এছাড়াও একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, প্রথমত, তারা অস্ত্রশস্ত্র জোগাড় করতে পারলেও পালানোর জন্য একটা গাড়ি জোগাড় করতে পারল না?
যে গ্রামে ৮ সিমি জঙ্গি লুকিয়েছিল, সেই গ্রামের গ্রামবাসীদের একাংশের কথায়, পলাতকরা পুলিশকে লক্ষ্য করে ইঁট পাথর ছুঁড়ছিল। এখন প্রশ্ন তাদের কাছে যদি চারটি বন্দুক ছিল তাহলে কেন ইঁট পাথর দিয়ে পুলিশকে আক্রমণ করছিল তারা?
মানবাধিকার কমিশনের তরফেও এনকাউন্টার নিয়ে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, "সম্পূর্ণ ঘটনার তদন্ত হওয়া উচিত।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications