Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঋতুমতী মহিলারা রান্না করলে পরজন্মে কুকুর হয়ে জন্মায়, দাবি ভূজের ধর্মগুরুর

ঋতুমতী মহিলারা রান্না করলে পরজন্মে কুকুর হয়ে জন্মায়, দাবি ভূজের ধর্মগুরুর

ঋতুস্রাব চলাকালীন রান্না করলে পরজন্মে কুকুর হয়ে জন্মাতে হয়। এমনই দাবি করেছেন ভুজের স্বঘোষিত ধর্মগুরু কৃষ্ণস্বরূপ দাসজি। সেই ধর্মগুরুর এই বিতর্কিত বচনের ভিডিও ভাইরাল হয়েছে। বিতর্কের এখানেই শেষ নয় ধর্মগুরুর আরও দামি, ঋতুস্রাব চলাকালীন কোনও নারী যদি রান্না করে এবং সেই রান্না খেলে পরজন্মে ষাঁড় হয়ে জন্মাতে হবে।

ভুজের হোস্টেলে বিবস্ত্র করা হল মেয়েদের

ভুজের হোস্টেলে বিবস্ত্র করা হল মেয়েদের

ভুজের যে হোস্টেলে ঋতুস্রাব হয়েছে কিনা আবাসিক মেয়েদের সেটা জানার জন্য তাঁদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় সেই হোস্টেল চালান এই স্বঘোষিত ধর্মগুরু কৃষ্ণস্বরূপ দাসজির অনুগামীরা। এসএসজিআই কলেজের এই হোস্টেলে নাকি নিয়ম ঋুতুস্রাব চলাকালীন কোনও মেয়ে তাঁদের অন্য সহপাঠীদের জন্য খাবার নিয়ে যেতে পারবে না। যদিও সোমবার ছাত্রীদের বিবস্ত্র করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। তারমধ্যে কলেজের প্রিন্সিপালও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ৩৮৪ (জোরজুলুম), ৩৫৫( অসম্মান করার উদ্দেশ্যে হেনস্থা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কলেজের হোস্টেলে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলেছে মহিলা কমিশনের সদস্যরা।

ঋতুস্রাব নিয়ে ধর্মগুরুর বচন

ঋতুস্রাব নিয়ে ধর্মগুরুর বচন

ভুজের কৃষ্ণস্বরূপ দাসজি নামে ধর্মগুরু ঋতুস্রাব নিয়ে একাধিচ বচন দিয়েছেন। তিনি একটি আরতি সভায় ভক্তদের বলেছেন,ঋতুস্রাব চলাকালীন কোনও নারী রান্না করলে পরজন্মে সে কুকুর হয়ে জন্মাবে। এমনকী ঋতুস্রাব চলছে এমন নারীর হাতে তৈরি রান্না খাবার খেলে পরজন্মে ষাঁড় হয়ে জন্মাতে হয়। এই পরিণতি থেকে বাঁচতে পুরুষদের রান্না শেখার পরামর্শ দিয়েছেন তিনি। যাতে পরজন্মে ষাঁড় হয়ে জন্মাতে না হয় তার জন্য নিজের রান্না করে খাওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

গুজপাতের ভুজের স্বঘোষিত ধর্মগুরু কৃষ্ণস্বরূপ দাসজিক এই বচনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিযোগ করেছেন এই ধর্মগুরুদের মনোভাবের কারণেই শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+