ভোলে বাবার দোষ নেই, অতিরিক্ত ভিড়েই পদপিষ্ট হাথরসে? যোগীর কাছে সিটের রিপোর্ট

অতি সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে ধর্মসভায় পদপিষ্টের মর্মান্তিক ঘটনা হয়। ২ জুলাইয়ের সেই ঘটনায় ১২১ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট জমা দিয়েছে। আর তাতেই দেখা দিয়েছে প্রশ্ন।

ধর্মগুরু ভোলে বাবা ওই ঘটনার পর থেকেই পলাতক৷ সিটের রিপোর্টে তাকে কোনও রকম অভিযোগের আওতায় রাখা হয়নি৷ বরং ওই মর্মান্তিক দুর্ঘটনার জন্য অতিরিক্ত ভিড়কেই দায়ী করা হয়েছে। এই রিপোর্টের কথা জানা যেতেই শুরু হয়েছে চাপানউতোড়।

bhola baba

এর আগে সোমবার, বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রশাসনের কাছে জমা দিয়েছিল এডিজি আগ্রা জোন এবং কমিশনার আলিগড়। রিপোর্টে দোষী সাব্যস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই কথাও সূত্র মারফত জানা যায়। স্থানীয় প্রশাসন সঠিকভাবে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ফলে তারা শাস্তির কোপে পড়তে পারে৷

এডিজি আগ্রা জোন অনুপম কুলশ্রেষ্ঠ এবং কমিশনার আলিগড় চৈত্র বি - এর নেতৃত্বে সিট গঠিত হয়। সরকারি কর্মচারী এবং নিহতের পরিবারের সদস্য সহ প্রায় ১৫০ জনের বক্তব্য রেকর্ড করা হয়। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছয় দিনের মাথায় সিট রিপোর্ট জমা দিয়েছে।

সিটের এই রিপোর্টে স্বঘোষিত ধর্মবাবা সুরজপাল ওরফে নারায়ণ সাকার হরির কোনও দোষের উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভোলেবাবা সিটের রিপোর্টে ক্লিনচিট পেয়ে গেলেন। ইতিমধ্যে, উত্তরপ্রদেশ সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগীয় কমিশন ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় যে কারও সঙ্গে কথা বলবে। তদন্ত প্যানেলের এক সদস্য এই কথা বলেছেন।

কমিশন শীঘ্রই একটি পাবলিক নোটিশও জারি করবে। যে সব তথ্য, বক্তব্য পাওয়া গিয়েছে, সেই সব জনমানসে আনা হবে। এই কথাও জানা গিয়েছে। প্যানেলের চেয়ারপার্সন এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব এই কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+