ভোট উত্তাপে বোমা ফাটালেন বিজেপি প্রার্থী ! প্রধানমন্ত্রী পদে অখিলেশকে 'সমর্থন' নিয়ে নয়া মোচড়
এবার ভোটের বাজারে বোমা ফাটিয়ে দিলেন উত্তর প্রদেশের ভোজপুরী স্টার 'নিরাহুয়া' দীনেশ লাল যাদব।
এবার ভোটের বাজারে বোমা ফাটিয়ে দিলেন উত্তর প্রদেশের ভোজপুরী স্টার 'নিরাহুয়া' দীনেশ লাল যাদব। সমাজবাদী পার্টির পোক্ত দুর্গ আজমগড়ে লোকসভা ভোটে সপা নেতা অখিলেশের বিরুদ্ধে ভোটের প্রার্থী বিজেপির দীনেশ লাল যাদব । আর এই বিজেপির ভোটপ্রার্থীই ভোটের দিন জানিয়ে দিয়েছেন বিপক্ষ অখিলেশ যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তাঁকে সমর্থন করবেন তিনি।

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি!অখিলেশ যাদব প্রধানমন্ত্রী হলে , তাঁকে সমর্থন করতে রাজি বিজেপির 'নিরাহুয়া' দীনেশ। এখানেই শেষ নয়। এই মন্তব্য করার পরই নিরাহুয়া জানিয়ে দেন, 'কিন্তু অখিলেশ দৌড়েই নেই। উনি যাঁকে প্রধানমন্ত্রী করতে চান (রাহুল গান্ধী) তিনি ক্ষমতায় এলে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে পারেন।' ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বি অখিলেশ যাদবকে খানিক তোপ দেগে তিনি বলেন, অখিলেশ ও সমাজবাদী পার্টির জন্য যাদবদের ভারতবিরোধী তকমা লেগে গিয়েছে।
নিরাহুয়ার দাবি, কংগ্রেস তথা বিএসপির সঙ্গে জোট বেঁধে ভুল করেছেন অখিলেশ। বিপক্ষ অখিলেশকে একহাত নিয়ে নিরাহুয়ার দাবি, যাদবদের মান নামিয়ে ছাড়ছেন অখিলেশ। ফলে আর তাঁর দিকে ঝুকতে চাইছেন না মানুষ।












Click it and Unblock the Notifications