বিশ্বের সবচেয়ে দূষিত শহর রাজস্থানের ভিওয়ান্ডিতে কেন বেশি দূষণ হয় জানেন?
বিশ্বের সবচেয়ে দূষিত শহর রাজস্থানের ভিওয়ান্ডিতে কেন বেশি দূষণ হয় জানেন?
শুধু দেশেই নয়, ২০২১ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসাবে নাম উঠে এসেছে রাজস্থানের ভিওয়ান্ডির। সুইস এয়ার প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার–এর সর্বাধিক দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে রাজস্থানের এই শহরটি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ভিওয়ান্ডির ওপর খুব কাছ থেকে নজরদারি করছে।

দূষণের মাত্রা বেশি ভিওয়ান্ডিতে
আলওয়ার জেলার শিল্পাঞ্চল হিসাবে পরিচিত ভিওয়ান্ডি, তার উচ্চ দূষণের মাত্রার জন্য পরিচিত এবং ২০২০ সালে এই শহরটি চতুর্থ স্থানে ছিল। ভারতের আরও একটি শহর গাজিয়াবাদ দ্বিতীয় স্থানে রয়েছে এবং চিনের হোটান তৃতীয় ও দিল্লি চতুর্থ স্থানে রয়েছে দূষণের দিক থেকে। আইকিউ এয়ার রিপোর্টে পিএম২.৫ ঘনত্বের বার্ষিক গড় (ইউজি/এম³) হিসাবে সবচেয়ে দূষিত শহর স্থান পেয়েছে। পিএম২.৫ হল পার্টিকুলেট ম্যাটারে ২.৫ মাইক্রোন বা তার চেয়ে ছোট ব্যাস পরিমাপের সূক্ষ্ম এরোসেল কণা থাকে।

পিএম২.৫–এর প্রাকৃতিক উৎস
পিএম২.৫-এর খুব সাধারণ প্রাকৃতিক উৎস হল ধূলোর ঝড়, বালির ঝড় ও দাবানল। সাধারণ রাসায়নিক উপাদান যেমন সালফেট, নাইট্রেট, ব্ল্যাক কার্বন এবং অ্যামোনিয়াম এবং সাধারণ মানুষের তৈরি উৎস যেমন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প প্রক্রিয়া, কৃষি প্রক্রিয়া, নির্মাণ, এবং আবাসিক কাঠ এবং কয়লা পোড়ানোও বায়ুর গুণমান তৈরি করে।

রাজস্থানের তিন শহর দূষণ তালিকায়
২০২১ সালে ভিওয়ান্ডির পিএম২.৫ ঘনত্ব ছিল ১০৬.২ ইউজি/এম³, যা আগের বছরে ৯৫.৫ ইউজি/এম³ থেকে বেড়েছে। তালিকায় রাজস্থানের দ্বিতীয় শহর হিসাবে জায়গা পেয়েছে যোধপুর, যা গড় বার্ষিক পিএম২.৫ তালিয়া ৪৫ নম্বরে রয়েছে। ৫৬.৬ ইউজি/এম³ ঘনত্ব নিয়ে এ রাজ্যের রাজধানী জয়পুর রয়েছে তালিকায় ৭০ নম্বরে। পিএম২.৫ বায়ুর গুণগত মানের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৭টি দেশ, প্রদেশ ও অঞ্চলের ৬,৪৭৫টি শহরকে তালিকাভুক্ত করা হয়েছে।

কেন ভিওয়ান্ডিতে দূষণ হয়
ভিওয়ান্ডির দূষণের মাত্রা সর্বদাই রাজস্থানের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উদ্বেগের কারণ হয়ে ছিল, যে কারণে আলাদা আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণের দফতর খোলা হয় আলওয়ার জেলায়। আলওয়ারের কালেক্টর সুনীতা পঙ্কজ এ প্রসঙ্গে বলেন, ‘ভিওয়ান্ডিতে দূষণ হওয়ার একাধিক কারণ রয়েছে। শুধুমাত্র এটা শিল্পাঞ্চল বলেই নয়, হাইওয়েতে গাড়ি চলাচল করার কারণেও বায়ু দূষণে এর অবদান রয়েছে। ভিওয়ান্ডিতে আলাদা দূষণ নিয়ন্ত্রণের আঞ্চলিক দফতর রয়েছে, যেখান থেকে দূষণের মাত্রা পরীক্ষা করা হয়।' ভিওয়ান্ডিতে ইস্পাত, অটোমোবাইল এবং ইলেকট্রনিক্সের জন্য ছোট এবং বড় আকারের শিল্প রয়েছে। ভিওয়ান্ডির ওপর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কড়া নজরদারি রয়েছে। সুনীতা পঙ্কজ আরও বলেন, ‘শিল্প দূষণের বড় কারণ, কিন্তু দূষণের প্রধান কারণ হল রাস্তার ধূলো, যা বায়ু দূষণে ৪৮ থেকে ৫০ শতাংশ অবদান রাখে।'

দিল্লির দিওয়ালির প্রভাব পড়ে ভিওয়ান্ডিতে
ভৌগোলিকভাবে ভিওয়ান্ডির অবস্থান দিল্লির কাছাকাছি এবং শীতকালের সময় বিশেষ করে দিওয়ালিতে বাতাসের কম বেগের কারণে দূষণের মাত্রা বেড়ে যায় যা বিচ্ছুরিত হয় না এবং দীর্ঘ সময় ধরে জমা থাকে বলে জানিয়েছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications