বিজেপি নেতার বিরুদ্ধে দিল্লি হিংসায় উস্কানির অভিযোগ !কার নাম তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভীম সেনা
দিল্লি নির্বাচনের সময় থেকেই একের পর এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য উঠে আসতে শুরু করে। আর তারপর এবার শাহিনবাগের বিক্ষোভ পরবর্তী সময়ে দিল্লি উত্তপ্ত হয়ে উঠেছে সাম্প্রতিক হিংসায়। সাম্প্রতিক হিংসা নিয়ে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ ভিম সেনা। তাঁদের আবেদনে উঠে এসেছে বিজেপি নেতার নাম।

বিজেপি নেতাকে নিয়ে তোলপাড়
২৩ ফেব্রুয়ারি বিকেল থেকে দিল্লি উত্তপ্ত হতে শুরু করে। আর সেই ঘটনায় যোগ রয়েছে বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানি মূলক বক্তব্যের। এমনই বার্তা দিয়ে , একটি আবেদন ভীম সেনা সুপ্রিম কোর্টে করেছে। এদিকে, সেই পিটিশনের প্রেক্ষিতে শুনানিতে আদালত রাজি হয়েছে বলেও জানানো হয়েছে।

দিল্লি হিংসা
সিএএ নিয়ে দিল্লির শাহিনবাগে শুরু হয়েছিল বিক্ষোভ। আর সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে, শাহিনবাগ থেকে জাফরাবাদে। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লির জাফরাবাদ। সেখানে সংঘর্ষ থামতে না থামতেই উত্তপ্ত হয় দিল্লির মৌজপুর।

মৌজপুরে মৃত্যু
সোমবার দুপুর থেকেই ধীরে ধীরে তেতে উঠতে থাকে দিল্লির মৌজপুর। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে বেশ বেগ পেতে হয়। পরিস্থিতি অগ্নগর্ভ হতেই সেখানে এক পুলিস কনস্টেবলের মৃত্যু হয়। এরপর খবর আসতে থাকে যে এক পুলিশ অফিসারও ঘটনায় আহত হয়েছেন। এরপরই পরিস্থিতি বিগড়ে যেতে থাকে। আর এমন সমস্ত ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে ভীম সেনা।












Click it and Unblock the Notifications