BHIM 3.0: চালু হল ভীম ৩.০! স্মার্ট-নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে রয়েছে আরও নতুন ফিচার, জানুন
BHIM 3.0: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেড (BHIM) পেমেন্ট অ্যাপ। যা সম্প্রতি ভারত ইন্টারফেস ফর মানি ৩.০ (BHIM 3.0 ) অ্যাপটি নতুন সংস্করণ চালু করেছে।
যার মধ্যে রয়েছে আরও ভাষা, ব্যয় বিভাজন বৈশিষ্ট্য এবং কম ইন্টারনেটের প্রয়োজনীয়তা সহ নতুন বৈশিষ্ট্যগুলি। মূলত এই আপগ্রেডে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে এবং ব্যয় ব্যবস্থাপনা সহজ করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নতুন সংস্করণটি পর্যায়ক্রমে চালু করা হবে এবং চলতি বছরের এপ্রিলের মধ্যে সকলেই সর্বশেষ বৈশিষ্ট্যগুলি পেতে শুরু করবে বলে জানা গিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নতুন সংস্করণে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে।
এগুলি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু হওয়ার পর এটি ভীম অ্যাপের তৃতীয় বড় আপগ্রেড।
ভীম ৩.০ (BHIM 3.0) অ্যাপ কী?
ভীম (BHIM) বা 'ভারত ইন্টারফেস ফর মানি' (Bharat Interface for Money) হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কর্তৃক তৈরি করা একটি ভারতীয় মোবাইল পেমেন্ট অ্যাপ। যা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার করে সহজ এবং দ্রুত ডিজিটাল লেনদেন করতে সাহায্য করে।
ভীম ৩.০ এর নতুনত্ব কোন বৈশিষ্ট্য রয়েছে?
- উন্নত অ্যাক্সেসযোগ্যতার জন্য এটি এখন ১৫টিরও বেশি ভারতীয় ভাষায় উপলব্ধ। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি-সহ বিভিন্ন ভাষার সমর্থন এই অ্যাপটিকে ভারতের বিভিন্ন ভাষাগত অঞ্চলের মানুষের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে।
- ব্যবহারকারীরা তাদের রেস্তোরাঁ বা ভ্রমণের খরচ ব্যক্তিদের মধ্যে ভাগ করে নিতে পারেন এই অ্যাপের সাহায্যে। উন্নত সরঞ্জাম ব্যবহার করে খরচ ট্র্যাক, পরিচালনা এবং সহজেই ভাগ করে নিতে। মনে করা হচ্ছে, এটি হিসাব-নিকাশের ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে।
- ভীম ৩.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মাসিক খরচের একটি স্পষ্ট চিত্র হাতে পাবেন। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে খরচকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেবে, যা বাজেট পরিচালনাকে আরও সহজ করে তুলবে।
- এই অ্যাপে যুক্ত হয়েছে ফ্যামিলি মোড। যা ব্যবহারকারীরা তাদের পরিবারের সদস্যদের অ্যাপে যুক্ত করতে পারবেন। সঙ্গে শেয়ার করা খরচের হিসাব রাখতে পারবেন এবং নির্দিষ্ট পেমেন্টের দায়িত্ব বণ্টন করতে পারবেন।
- ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী লাইট মোড বা ডার্ক মোড সেট করতে পারেন।
- এতে একটি টাস্ক অ্যাসিস্ট্যান্টও রয়েছে, যা ব্যবহারকারীদের ভীম অ্যাপের সাথে সংযুক্ত স্থগিতাবস্থায় থাকা বিলের কথা মনে করিয়ে দেয়।
- ব্যবসায়ীদের জন্য উন্নত অভিজ্ঞতা দেবে এই অ্যাপ। ব্যবসায়ীরা এখন অ্যাপের মধ্যে পেমেন্ট গ্রহণ করতে পারবেন, যার ফলে অনলাইন লেনদেনে ঝামেলা কমবে।
- গ্রাহকরা তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে না গিয়ে সরাসরি অ্যাপের মধ্যেই পেমেন্ট করতে পারবেন।
- এনপিসিআই (NPCI)-এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান অজয় কুমার চৌধুরী বলেন, "প্রত্যেক ভারতীয়ের জন্য ডিজিটাল পেমেন্ট নিরাপদ এবং সহজ করার ক্ষেত্রে ভীম সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য লেনদেনকে আরও স্মার্ট, সহজ এবং নিরাপদ করে তুলবে।
ভীম ৩.০ চালু করা লক্ষ লক্ষ ব্যবহারকারী, ব্যবসায়ী এবং ব্যাংকের ক্ষমতায়নের দিকে আরেকটি পদক্ষেপ। যা ভারতকে ডিজিটালভাবে অন্তর্ভুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications