অজ্ঞাতবাস থেকে ফিরে বদলে গেলেন ভারতী, প্রাক্তন আইপিএসের নয়া ‘লুকে’ আবির্ভাব
জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিলেন তিনি। কিন্তু মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমীকরণ বদলাতে শুরু করে।
জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিলেন তিনি। কিন্তু মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমীকরণ বদলাতে শুরু করে। প্রথম ভারতী ঘোষের বিরুদ্ধে বিজেপিকে সাহায্যের অভিযোগ, তারপরই তাঁর ডানা ছাঁটা শুরু হয়ে যায়। শেষমেশ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কোণঠাসা হয়ে অজ্ঞাতবাসে চলে যান তিনি।

এর পর কেটে গিয়েছে ১৩ মাস। অজ্ঞাতবাস থেকে তিনি ফিরে এসে যখন গেরুয়া হলেন ভারতী ঘোষ, তখন তাঁর আউটলুক পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে পরিবর্তন তো হয়েছে মনেও। তিনি ছিলেন মমতাময়ী মায়ের সন্তান। পুলিশ অফিসার হলেও আদ্যান্ত তৃণমূল ছিলেনে তিনি। এখন তাঁর মনে বিজেপির অধিষ্ঠান।
তারপর তিনি এখন প্রাক্তন আইপিএস অফিসার। পরমের সেই খাঁকি পোশাক আর নেই। তাই তাঁর আবির্ভাব অন্য লুকে, অন্য চেহারায়। এখন তিনি বিজেপির ভারতী ঘোষ। প্রশাসনিক ভূমিকা ছেড়ে পুরোপুরি রাজনৈতিক ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন এবার। নতুন রূপে আবির্ভাব হয়ে তিনি শুরু করবেন নতুন ইনিংস।
সেটা ছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। তারপর কেটে গিয়েছে ১৩ মাস। এবার গেরুয়া পতাকাহাতে তুলে নিয়ে তিনি রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছেন। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর ভারতী ঘোষ বলেন, কে কোথায় প্রার্থী হবে, সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। আমি বিজেপিতে এসেছি, মানুষের হয়ে কাজ করতে। দল আমাকে যে সুযোগ দেবে, সেইমতোই কাজ করব। এতদিন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, এখনও তাই করব।












Click it and Unblock the Notifications