ভারতরত্ন সম্মান দেওয়া হবে সচিন তেন্ডুলকরকে

খবরটি শুনে উচ্ছ্ভসিত ক্রিকেট মহানায়ক নিজেও। বলেলন, আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। এই সম্মান আমি আমার মাকেই উতসর্গ করতে চাই।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সচিন তেন্ডুলকরকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শ্রী সচিন তেন্ডুলকর নিঃসন্দেহে একজন অসাধারণ ক্রিকেটার- 'লিভিং লেজেন্ড' যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছেন।
সচিনই ভারতের কনিষ্ঠতম যিনি ভারতরত্ন পেতে চলেছেন। আগে প্রাক্তন প্রধানমন্ত্রীই ভারত রত্ন প্রাপ্তের তালিকায় কনিষ্ঠতম ছিলনে। ১৯৯১ সালে ৪৭ বছর বয়সে ভারত রত্ন পেয়েছিলেন তিনি। কিন্তু ৪০ বছর বয়সে ভারত রত্ন পেয়ে এবার আরও একটি রেকর্ড করে ফেললেন সচিন রমেশ তেন্ডুলকর।












Click it and Unblock the Notifications