ভগত সিংকে দেওয়া হোক ভারত রত্ন, প্রধানমন্ত্রীকে চিঠি মণিশ তিওয়ারির
স্বাধীনতা সংগ্রামী ভগত সিং, রাজগুরু ও সুখদেবতকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর কাছে আবেদনও জানিয়েছেন।
স্বাধীনতা সংগ্রামী ভগত সিং, রাজগুরু ও সুখদেবতকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর কাছে আবেদনও জানিয়েছেন।

পাঞ্জাবের আনন্দপুর সাহিব কেন্দ্রের কংগ্রেস সাংসদ তাঁর টুইটারে বলেন, 'আমি সম্মানীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করছি যে তিনি যেন ভারত রত্ন শহীদ–ই–আজমের ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে দেন।’
টুইটারে সাংসদ এও বলেন যে, 'তাঁদের শহিদ–ই–আজম সম্মীআন দেওয়া হোক এবং মোহালিতে চণ্ডীগড় বিমানবন্দরটি ভগত সিংয়ের নামে করে দেওয়া হোক।’ ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীকে এ সংক্রান্ত চিঠি পাঠান মণিশ তিওয়ারি। চিঠিতে তিনি বলেন, 'আমি আপনার এই মনোযোগ আকর্ষণ করতে চাই যে শহিদ ভগত সিং, রাজগুরু এবং সুখদেব তাঁদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি যে নিরলস সংগ্রাম ছিল এবং পরবর্তীকালে ১৯৩১ সালের ২৩ শে মার্চ তাঁদের আত্মত্যাগের মাধ্যমে পুরো দেশকে অনুপ্রাণিত করেছিলেন।’
চিঠিতে এও জানানো হয়েছে যে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই তিনজনকে ভারত রত্ন দেওয়া হোক এবং মোহালি বিমানবন্দরের নাম রাখা হোক শহিদ–ই–আজম ভগত সিং বিমানবন্দর। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ১২৪ কোটি মানুষের মন ছোঁবে বলে জানানো হয়েছে চিঠিতে। এর আগে এআইএমআইএম–এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভগত সিংকে ভারত রত্ন দেওয়ার জন্য বলেছিলেন।












Click it and Unblock the Notifications