Bharat Ratna 2024: আরও তিন বিখ্যাত ভারতীয় পেলেন ভারতরত্ন, এক্স হ্যান্ডেলে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
লালকৃষ্ণ আডবাণীর পরে ভারতরত সম্মানে ভূষিত হতে চলেছেন আরও তিনজন বিশিষ্ট ভারতীয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এই খবর সকলকে জানিয়েছেন। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পিভি নরসীমা রাও এবং কৃষিবিজ্ঞানী ডঃ এমএস স্বামীনাথন।
এই তিনজন বিশিষ্ট ভারতীয়ই কৃষি, কৃষক উন্নয়ন, দেশ সেবা এবং সর্বোপরি অর্থনৈতিক বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রথম দুজন অর্থাৎ চরণ সিং এবং নরসীমা রাও প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে স্বামীনাথন একজন কৃষি বিজ্ঞানী এবং সমাজ সংস্কারক হিসেবে অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন। স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের অন্যতম কাণ্ডারী হিসেবে সকলে চেনেন।

পিভি নরসীমা রাও ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কার্যভার সামলেছেন। তাঁর সময়ই ভারতে অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছিল। অর্থনীতিবিদ এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নরসীমা রাওকে ভারতের অর্থনৈতিক বিকাশের জনক হিসেবে চিহ্নিত করেছেন। ১৯৯১ সালে রাও অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন মনমোহন সিংকে। এবং তারপরই ভারতের বাজার সারা পৃথিবীর জন্য উন্মোচিত হয়।
Delighted to share that our former Prime Minister, Shri PV Narasimha Rao Garu, will be honoured with the Bharat Ratna.
— Narendra Modi (@narendramodi) February 9, 2024
As a distinguished scholar and statesman, Narasimha Rao Garu served India extensively in various capacities. He is equally remembered for the work he did as… pic.twitter.com/lihdk2BzDU
নরসীমা রাওয়ের সময়েই ভারতীয় জনতা পার্টির উত্থান শুরু হয়। এবং তাঁর সময়কালের পরেই বিজেপি প্রথমবার ভারতবর্ষে ক্ষমতায় আসে। রাও যে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করেছিলেন সেই পথেই হেঁটে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁর পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়া অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের সরকার।
हमारी सरकार का यह सौभाग्य है कि देश के पूर्व प्रधानमंत्री चौधरी चरण सिंह जी को भारत रत्न से सम्मानित किया जा रहा है। यह सम्मान देश के लिए उनके अतुलनीय योगदान को समर्पित है। उन्होंने किसानों के अधिकार और उनके कल्याण के लिए अपना पूरा जीवन समर्पित कर दिया था। उत्तर प्रदेश के… pic.twitter.com/gB5LhaRkIv
— Narendra Modi (@narendramodi) February 9, 2024
It is a matter of immense joy that the Government of India is conferring the Bharat Ratna on Dr. MS Swaminathan Ji, in recognition of his monumental contributions to our nation in agriculture and farmers’ welfare. He played a pivotal role in helping India achieve self-reliance in… pic.twitter.com/OyxFxPeQjZ
— Narendra Modi (@narendramodi) February 9, 2024
এমএস স্বামীনাথন ভারতের অন্যতম সেরা কৃষিবিজ্ঞানী এবং সমাজ সংস্কারক ছিলেন। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা যেতে পারে তাঁকে। স্বামীনাথনের নেতৃত্বেই ভারত চাল, আটা, আলু-সহ বিভিন্ন খাদ্য পণ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এবং খাদ্যাভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। স্বামীনাথনকে ভারতীয় ইকোনমিক ইকোলজির জনক হিসেবেও অনেকে ব্যাখ্যা করেছেন। চল্লিশ এবং পঞ্চাশের দশকে স্বামীনাথন বহু বছর ইউরোপ, আমেরিকার দেশগুলিতে কাটিয়ে ১৯৫৪ সালে ভারতে ফেরেন। এবং তারপর থেকেই দেশের কৃষি ব্যবস্থার উন্নতি সাধনে নিজের জীবন উৎসর্গ করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications