Bharat Jodo Yatra 2.0: দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা কবে থেকে? জেনে নিন সম্ভাব্য সময়
Bharat Jodo Yatra 2.0: প্রথম ভারত জোড়ো যাত্রার পর সাফল্য পেয়েছে কংগ্রেস। কর্নাটকে কংগ্রেসের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভারত জোড়ো যাত্রার কারণেই এই সাফল্য বলে মনে করছেন অনেকেই। লোকসভা ভোটের আগে তাই আবারও ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী।
এখনএ সঠিক করে দিন জানানো না হলেও মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই শুরু হবে। শেষ হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। গত বছর ৭ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত চলেছিল সেই যাত্রা। ৪০৮১ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন তিনি।

১২টি রাজ্য দুটি কেন্দ্র শাসিত অঞ্চল, ৭৫টি জেলা এবং ৭৬টি লোকসভা কেন্দ্র জুড়ে চলেছিল এই ভারত জোড়ো যাত্রা। এবার দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীর। গতবার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত তিনি যাত্রা করেছিলেন। এবার পূর্ব থেকে পশ্চিম যাত্রা করবেন বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
প্রথম ভারত জোড়ো যাত্রায় ১২টি মিটিং করেছিলেন রাহুল গান্ধী। এছাড়া ১০০টি পথসভা এবং ১৩টি সাংবাদিক বৈঠক করেছিলেন কংগ্রেস নেতা। সেই ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের তাবর নেতারা তো বটেই ইন্ডিয়া জোটের একাধিক দলের রাজনৈতিক নেতারা তাতে সামিল হয়েছিলেন।












Click it and Unblock the Notifications