ভারত ন্যায় যাত্রা শুরুর আগেই সংকট, প্রবল কুয়াশায় বিলম্বিত বিমান, এখনও দিল্লিতেই রাহুল
একাধিক বিধিনিষেধের মাঝেই আজ মণিপুরে সূচনা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত হবে এই ভারত জোড়ো যাত্রা। মণিপুরে সব প্রস্তুতি সারা হলেও দিল্লি থেকে এখনও উড়তে পারেনি রাহুলদের বিমান। এদিকে আজই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন মুম্বইয়ের দাপুটে নেতা মিলিন্দ দেওরা।
তীব্র ঠান্ডায় কাঁপছে দিল্লি। রাজধানীর তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশ। এতোটাই ঘন কুয়াশা যে ট্রেন এবং বিমান দীর্ঘক্ষণ দেরিতে চলছে। আজই দিল্লি থেকে মণিপুর উড়ে যাওয়ার কথা ছিল। রাজধানীর আবহাওয়ার কারণে তাঁর বিমান উড়তে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। সেকারণে মণিপুরে দেরি হবে রাহুলদের পৌঁছতে।

রাহুল গান্ধীর সঙ্গে এদিন দিল্লি থেকে মণিপুর উড়ে যাওয়ার কথা রয়েছে সলমন খুরশিদ, দিগ্বিজয় সিং, কার্তি চিদম্বরম সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। ১০০ লোকসভা কেন্দ্র দিয়ে যাবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। ১৫ রাজ্য ঘুরবে। এদিকে মণিপুরে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস রাহুল গান্ধীর বড় বড় কাট আউটে সাজিয়ে তুলেছে সভাস্থল।
ভারত জোড়ো যাত্রায় অনেকটাই সাফল্য পেয়েছিল কংগ্রেস। সেকারণেই লোকসভা ভোটের আগে পূর্ব থেকে পশ্চিম আরেক ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস। ৬৭ দিন ধরে ৬৭০০ কিলোমিটার রাস্তা পার করবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। ১৫ রাজ্যের ১১০টি জেলা প্রদক্ষিণ করবে এটি। কয়েকদিন আগে পর্যন্ত মণিপুর সরকার রাহুলগের মণিপুর থেকে এই যাত্রা শুরু করার অনুমতি দিচ্ছিল না। মণিপুরের আইশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করে অনুমতি দেওয়া হচ্ছিল না। শেেষ ইম্ফল থেকে সভাস্থল সরিয়ে ছোট করে যাত্রার সূচনা করার অনুমতি দেওয়া হয়।
এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার দিনেই বড় ধাক্কা মুম্বই কংগ্রেসে। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন মিলিন্দ দেওরা। পারিবারি দিক থেকে মিলিন্দ দেওরার সঙ্গে কংগ্রেস। তাঁর বাবা ছিলেন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং নেতা। তাঁর ছেলেও সেই সুবাদে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বই দক্ষিণ থেকে একাধিকবার কংগ্রেসের টিকিেট জিতেছিলে তিনি। কিন্তু ২০১৯ সালে তিনি শিবসেনার কাছে পরাজিত হন। ২০২৪-র লোকসভা ভোটের টিকিট সেই কেন্দ্রে তিনি নাও পেতে পারেন আশঙ্কা করেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে একনাথ শিণ্ডের শিবসেনায় যোগ দিচ্ছেন মিলিন্দ দেওরা। আজ তাঁর এই যোগদানের কথা বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের ঠিক আগে মিলিন্দ দেওরার এই শিণ্ডে শিবিরের শিবসেনায় যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications