Bharat Biotech: ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদেরও কি এবার দেওয়া হবে Covaxin? জমা পড়ল ট্রায়াল রিপোর্ট

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকাকরণ প্রক্রিয়া এগোচ্ছে দ্রুতগতিতে। তবে এখনও এ দেশে শিশুরা টিকা পায়নি। একদিকে যখন স্কুল খোলার তোড়জোড় হয়েছে দেশ জুড়ে, তারই মধ্যে শিশুদের ওপর টিকাকরণের ট্রায়ালের রিপোর্ট জমা দিল ভারত বায়োটেক।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকাকরণ প্রক্রিয়া এগোচ্ছে দ্রুতগতিতে। তবে এখনও এ দেশে শিশুরা টিকা পায়নি। একদিকে যখন স্কুল খোলার তোড়জোড় হয়েছে দেশ জুড়ে, তারই মধ্যে শিশুদের ওপর টিকাকরণের ট্রায়ালের রিপোর্ট জমা দিল ভারত বায়োটেক।

২ থেকে ১৮ বছর বয়সিদের ওপর সেই টিকার ট্রায়াল চালানো হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া-র কাছে জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট।

শিশুদেরও কী এবার দেওয়া হবে কোভ্যাকসিন

শনিবার এমনটাই জানিয়েছেন কোভ্যাকসিনের উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ এলা। ভারত বায়োটেক ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ করেছে। ১৮ বছরের কম বয়সিদের ওপর সেই পরীক্ষা চালানো হয়েছে।

ডিসিজিআই-এর অনুমোদনের জন্য সেপ্টেম্বরেই আবেদন জানানো হয়েছে ভারত বায়োটেকের তরফে। অন্যদিকে, সব ঠিক থাকলে চলতি মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর অনুমোদন পাবে কোভ্যাকসিন। শনিবার ড. কৃষ্ণ এলা জানান, কোভ্যাকসিনের তরফ থেকে হু-এর কাছে সব তথ্য জমা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ভারত বায়োটেকের তরফে গত ৯ জুলাই সব নথি জমা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এরপর রিভিউ প্রক্রিয়া চলছিল। ৬ সপ্তাহ লাগে পুরো প্রক্রিয়া শেষ হতে। বিশ্ব স্বাস্থ সংস্থা অনুমোদন দিলে এই ভ্যাকসিন নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। কোভ্যাকসিন হল এমন একটি ভ্যাকসিন যা ভারতে তৈরি হয়েছে। বহু ভারতীয় ইতিমধ্যেই সেই ভ্যাকসিন নিয়েছেন।

কিন্তু, হু-এর অনুমোদন না থাকায় অনেকেই বিদেশে যেতে পারছেন না এই ভ্যাকসিন নিয়েও। বর্তমানে ভারতে মোট ৬টি ভ্যাকসিনের ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার থেকে আনা স্পুটনিক।

তবে টিকাকরণের ক্ষেত্রে কোভিশিল্ড ও কোভ্যাকসিনই বেশি হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও কোভ্যাকসিনই নিয়েছেন। ভারত বায়োটেকের এই কোভ্যাকসিন যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পায়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে এই ভ্যাকসিন রফতানি করাও সম্ভব হবে।

ভারতের বন্ধু দেশ গুলিকে ভ্যাকসিন বিতরণ করে কূটনৈতিক সম্পর্ক মজবুত করাও সম্ভব হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+