জুন মাস থেকেই শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে

জুন মাস থেকেই শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে

আর দেরি নয়। দরজায় কড়া নারছে করোনার থার্ড ওয়েভ। তাই জুন মাস থেকেই ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে শিশুদের করোনা টিকার। ভারত বায়োটেক ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। সর্বকনিষ্ঠ ২ বছরের শিশুর উপরেই শুরু হবে ক্লিনিকাল ট্রায়াল এমনই জানিয়েছে ভারত বায়োটেক।

আসছে থার্ড ওয়েভ

আসছে থার্ড ওয়েভ

করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণে কিছুটা হলেও রাশ টানা গিয়েছে। কিন্তু তাতে নিশ্চিত হওয়ার উপায় নেই কারণ। এবার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে থার্ড ওয়েভ। আর তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে কেন্দ্রকে সচেতন করেছেন। তিনি বলেছেন শিশুদের সবার আগে বাঁচাতে হবে।

শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল

শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল

থার্ড ওয়েভের আশঙ্কায় শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিএমআর। তারপরেই উদ্যোগী হয়েছে ভারত বয়োটেক। কোভ্যাক্সিন প্রস্তুত কারক সংস্থা ইতিমধ্যেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা যোগান দিতে শুরু করেছে। এবার তারা তৎপর হয়েছে শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়ালের জন্য। কারণ যত দ্রুত সেটা করা যাবে তত দ্রুত শিশুদের সংক্রমণ থেকে বাঁচানো যাবে।

জুন থেকে ট্রায়াল শুরু

জুন থেকে ট্রায়াল শুরু

ইতিমধ্যেই জুন থেকে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে বলে জানিেয়ছে ভারত বয়োটেক। দিল্লির এইমস হাসপাতালে, পাটনা এইমস হাসপাতাল সহ একাধিক জায়গায় করা হবে সেকেন্ড ও থার্ড ফেজের ক্লিনিকাল ট্রায়াল। জুলাইয়ের মাঝামাঝি শেষ হবে ক্লিনিকাল ট্রায়াল। সবচেয়ে ছোট ২ বছরের শিশুর উপরেই ক্লিনিকাল ট্রায়াল করা হবে বলে জানিয়েছে কোভ্যাক্সিন নির্মাতা সংস্থা।

শিশুদের সংক্রমণ বাড়ছে

শিশুদের সংক্রমণ বাড়ছে

শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজস্থানে ভয়ানক ভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ।সেটা দেখেই অনেকে আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন তাহলে বোধ হয় শিশুদের দেশে থার্ড ওয়েভের সংক্রমণ শুরু হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+