১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের প্রস্তুতি! কোভ্যাকসিনের রি-লেবেলিং ভারত বায়োটেকের
৩ জানুয়ারি থেকে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের (Vaccination) কাজ শুরু হতে যাচ্ছে। সবাইকে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিন (Covaxine) দেওয়া হবে। তবে তার আগে সর্বত্র টিকার সরবরাহ ঠিক রাখতে প্রস্তুত
৩ জানুয়ারি থেকে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের (Vaccination) কাজ শুরু হতে যাচ্ছে। সবাইকে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিন (Covaxine) দেওয়া হবে। তবে তার আগে সর্বত্র টিকার সরবরাহ ঠিক রাখতে প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। টিকার ভায়ালে নতুন করে লেবেল লাগানো থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে থাকা স্টক সংগ্রহের কাজ শুরু করেছে তারা। এমনটাই খবর প্রকাশিত হয়েছে একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে।

টিকার মেয়াদ বৃদ্ধির অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক
দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থার থেকে টিকার মেয়াদ বৃদ্ধির অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক। ৯ মাস থেকে মেয়াদ বৃদ্ধি করে বারো মাস করা হয়। তারপরেই ভারত বায়োটেক নিজেদের খরচে বিভিন্ন জায়গায় পড়ে থাকা টিকাগুলি তুলে নিয়ে নতুন করে লেবেল লাগানোর কাজ শুরু করেছে।
গত নভেম্বরে সংস্থার তরফে জানানো হয়েছিল কোভ্যাকসিনের মেয়াদ ৯ মাস থেকে বৃদ্ধি করে ১২ মাস করার জন্য তারা অনুমোদন পেয়েছে।

লেবেল বদলানোর কাজ শুরু
অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়া সারা দেশে প্রায় ২৫০০ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ৮ হাজার ছোট হাসপাতালের প্রতিনিধিত্ব ররে । সেই সংস্থার তরফে ভারত বায়োটেক বিভিন্ন হাসপাতাল থেকে পড়ে থাকা স্টক তুলে নেওয়ার কথা স্বীকার করা হয়েছে।
অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৫০ হাজার ভ্যাকসিনের ৭০ শতাংশ অর্থাৎ ৩৫ হাজার ভ্যাকসিনের মেয়াদ শেষ হচ্ছিল মার্চে। ভারত বায়োটেক সেইসব ভ্যাকসিন হাসপাতালগুলি থেকে তুলে নিয়েছে নতুন করে লেবেল সাঁটতে।
সূত্রের খবর অনুযায়ী, সারা দেশে এক থেকে দুলক্ষের মতো স্টকের রি লেবেলিং করা হচ্ছে। সূত্রের তরফে আরও জানানো হয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে কোল্ড চেনের নিয়ম মেনে স্টক তুলে নিয়ে সংস্থার তরফে রি-লেবেলিং করে তা ফের হাসপাতালগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

হাসপাতালগুলি থেকে নতুন করে ভ্যাকসিনের অর্ডার
একদিকে যেমন বেসরকারি হাসপাতালগুলিতে রি-লেবেলিং করে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে কিংবা হচ্ছে, ঠিক তেমনেই হাসপাতালগুলির চাহিদা মতো কোভ্যাক্সিনের নতুন স্টকও পাঠানো হচ্ছে। বুস্টার ডোজের পাশাপাশি কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দিতে যে সংখ্যায় তা লাগবে, তা জন্যই আগে থেকেই হাসপাতালগুলি নতুন স্টক সংগ্রহ করে রাখছে বলেই জানা গিয়েছে।

দেশে কিশোর-কিশোরীদের একমাত্র ভ্যাকসিন
কোভ্যাকসিন ভারতের মাটিতে তৈরি অন্যতম ভ্যাকসিন। আর ১৫-১৮ বছর বয়সীদের জন্য প্রথম ভ্যাকসিন এটি। যা ৩ জানুয়ারি থেকে দেওয়ার কাজ শুরু হবে। অন্যদিকে সিনিয়র সিটিজেন এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের বুস্টার ডোড দেওয়ার কাজ শুরু হবে ১০ জানুয়ারি থেকে।












Click it and Unblock the Notifications