Covaxin-এর নামে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে? সামনে আসল ভয়ঙ্কর তথ্য
চলতি বছরের শুরু থেকেই ছোটদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এই অবস্থায় ভারত বায়োটেকের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বাচ্ছদের ভ্যাকসিন দেওয়ার সময়ে স্বাস্থ্য ক
চলতি বছরের শুরু থেকেই ছোটদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এই অবস্থায় ভারত বায়োটেকের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বাচ্ছদের ভ্যাকসিন দেওয়ার সময়ে স্বাস্থ্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শুধু তাই নয়, ভ্যাকসিন হিসাবে যাতে Covaxin-ই দেওয়া হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। সংস্থার দাবি, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার ক্ষেত্রে Covaxin সবথেকে সুরক্ষিত এবং নিরাপদ। এমনআই ভারত বায়োটেকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এদিন ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছে যে অনেক সময়ে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নথিভুক্ত নয় এমন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকার জানুয়ারি মাসের তিন তারিখ থেকে বাচ্ছাদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যাতে কোভ্যাক্সিনই দেওয়া হয় সে বিষয়েও সষ্ট নির্দেশ দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য কর্মীরা এই নির্দেশিকাকে মানছে না বলে দাবি।
ভারত বায়োটেকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে দাবি, তাদের কাছে বেশ কিছু রিপোর্ট জমা পড়েছে। যেখানে দেখা গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের অনুমোদন নেই এমন কোরনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর এই বিষয়ে কার্যত স্বাস্থ্যকর্মীদের সতর্ক করা হয়েছে সংস্থার তরফে। শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীরা বাচ্ছাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাতে সতর্ক হন সে বিষয়ে আবেদন জানানো হয়েছে সংস্থার তরফে। শুধু তাই নয়, Covaxin-ই যাতে দেওয়া হয় সে বিষয়টিও মাথায় রাখার কথা বলা হয়েছে সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, ১৫-১৮ বছর বয়সীদের জন্য টিকা জানুয়ারি মাসের তিন তারিখ থেকে শুরু হবে। অন্যদিকে সতর্কতামূলক তৃতীয় ডোজ ১০ জানুয়ারী ২০২২ সাল থেকে শুরু হবে। এমনটাই ঘোষণা করা হয়। সেই ভ্যাকসিনেশনের কাজ চলছে। তবে এই অবস্থায় আজ স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি কিশোরের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। আর সেজন্যে শুভেচ্ছাও জানিয়ছে তিনি। আর সেখানে দাঁড়িয়ে ভারত বায়োটেকের এই বার্তায় কার্যত আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে ১২ বছরের বেশি বয়সীদেরও কোভ্যাক্সিন দেওয়ার অনুমোদন পেয়ে গেল ভারত বায়োটেক। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই শনিবার ভারত বায়োটেককে ১২-১৮ বছর বয়সী শিশুদের জন্য কোভ্যাক্সিন কোডিড ১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। তথ্য বলছে বাচ্ছাদের ক্ষেত্রে একমাত্র কোভ্যাস্কিন সবথেকে নিরাপদ এবং সুরক্ষিতও বটে।












Click it and Unblock the Notifications