অবশেষে বাজারে এলো করোনার নতুন ন্যাসাল ভ্যাকসিন iNCOVACC
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য নতুন ন্যাজাল ভ্যাকসিন লঞ্চ করেন
বাজারে এলো ভারত বায়োটেকের ( Bharat Biotech) নতুন ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ভারত বায়োটেকের এই নতুন ন্যাজাল ভ্যাকসিন উদ্বোধন করেন। তার সঙ্গেই এবার থেকে বাজারে চলে এল ভারত বায়োটেকের নতুন ন্যাজাল করোনা ভ্যাকসিন ইনকোভ্যাক।

করোনার ন্যাসাল ভ্যাকসিন বাজারে
করোনা ভাইরাসের নতুন ন্যাজাল ভ্যাকসিন বাজারে এল। ভারত বায়োটেকের তৈরি ইনকোভ্যাক নতুন ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক বাজারে এল। গত সোমবার এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। এটাই প্রথম ভারতে তৈরি ন্যাসাল করোনা ভ্যাকসিন। ডিসেম্বর মাসে এই ন্যাজাল ভ্যাকসিন বাজারে আনার কথা ঘোষণা করেছিল ভারত বায়োটেক। তার অনুমোদন দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনার নতুন ধাক্কা সামাল দিতেই এই ভ্যাকসিন কার্যকর বলে জানানো হয়েছে।

দাম কত
করোনার এই নতুন ন্যাসাল ভ্যাকসিনের দাম বেধে দিয়েছে কেন্দ্র। সরকারি এবং বেসরকি হাসপাতালে মিলবে এই ভ্যাকসিন। কো ইউন অ্যাপের মাধ্যমেও এই ভ্যাকসিন নেওয়া যাবে। সরকারি হাসপাতালে এই ভ্যাকসিনের দাম ৩২৫ টাকা আর বেসরকারি হাসপাতালে দাম ৮০০ টাকা। নাকে দু ফোঁটা দিতে হবে। কোনও ইনজেকশনের বিষয় নেই। কাজেই একেবারে কোনও রকম সূচের ঝামেলা ছাড়াই করোনার দুফোঁটা ভ্যাকসিন পেয়ে যাবেন সকলে।

কারা নিতে পারবেন
কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে গাইড লাইন তৈরি করে দেওয়া হয়েছে। কারা এই ভ্যাকসিন নিতে পারবেন সেই তালিকায় রয়েছেন কারা। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের ২টি ডোজই যাঁরা নিয়েছেন তাঁরা সকলেই এই টিকা নিতে পারবেন। তবে কতদিন এই ন্যাজাল ভ্যাকসিন কার্যকরী থাকবে তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। এই ভ্যাকসিন নাকি করোনার চতুর্থ ওয়েভ রুখতে কার্যকরী হবে। কারণ গত কয়েক মাস ধরে করোনার নতুন ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে চিনে। ভারতেও তার সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগে থেকেই তৎপর কেন্দ্র এই ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট
চিনে মারাত্মক আকার নিয়েছে করোনা সংক্রমণ। ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে চিনে। চিন যদিও কড়া হাতে করোনা সংক্রমণের মোকাবিলা করে চলেছে। চিন থেকে ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। তাই আগে থেকেই সতর্ক কেন্দ্র। ইতিমধ্যেই সব রাজ্যকে নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সব রাজ্যকেউ প্রস্তুত থাকতে বলা হয়েছে। অক্সিজেনের যোগান পর্যাপ্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গোটা দেশের সব হাসলাতালে মকড্রিল শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications