Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bharat Bandh Live Update: অগ্নিপথ বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য মোদীর, রেল নিয়ে বড় আপডেট জানুন

অগ্নিপথ আন্দোলনের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। তাতে সমর্থন জানিয়েছে বামেরাও। ইতিমধ্যেই এই নিয়ে সব রাজ্যেই প্রায় সতর্কতা জারি করা হয়েছে। আগে থেকে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

অগ্নিপথ আন্দোলনের প্রতিবাদে আজ সোমবার ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।ইতিমধ্যে এই বনধকে সমর্থন জানিয়েছে বামেরাও। আর এই নিয়ে সব রাজ্যেই প্রায় সতর্কতা জারি করা হয়েছে। আগে থেকে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এমনকি সকাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

 প্রতিবাদের মধ্যেই জুলাই থেকেই রেজিস্টেশন

হাওড়া ব্রিজ সহ সমস্ত জায়গাতে কড়া নিরাপিত্তা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তেও কড়া নিরাপত্তা। কিন্তু এরপরেও বিভিন্ন জায়গাতে অগ্নিপথের প্রতিবাদে বিক্ষোভের আগুন জ্বলছে।

Jun 20, 2022, 11:24 pm IST

রাত আটটা থেকে কড়া নিরাপত্তার মোড়কে কয়েকটি স্টেশন দিয়ে রেল চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
Jun 20, 2022, 10:35 pm IST

অগ্নিপথ নিয়ে আন্দোলনের গতি বাড়াতে পারে কংগ্রেস। ইতিমধ্যে অবস্থানে বসেছেন কংগ্রেস নেতা-করমির
Jun 20, 2022, 10:00 pm IST

মোদীর সঙ্গে দেখা করতে পারেন রাজনাথ সিংও
Jun 20, 2022, 9:22 pm IST

অশান্তি বরদাস্ত নয়, মত প্রাক্তন সেনা আধিকারিকদের
Jun 20, 2022, 8:49 pm IST

বিহার পুলিশের তরফে বড় পদক্ষেপ!
Jun 20, 2022, 8:10 pm IST

একসঙ্গে নয়, তিনবাহিনীর প্রধানরা আলাদা ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
Jun 20, 2022, 7:57 pm IST

দিল্লির স্টেশনে নিরাপত্তা!
Jun 20, 2022, 7:45 pm IST

সন্ত্রাস কোনওদিন কাম্য নয়!
Jun 20, 2022, 7:25 pm IST

বাড়তে পারে সমস্যা! এবার অগ্নিপথ নিয়ে রাজপথে নামবে কৃষকরা! টুইটে এমনই জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়ত।
Jun 20, 2022, 7:10 pm IST

অগ্নিপথ যোজনা কেন প্রয়োজন? মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেবেন দেশের তিনবাহিনী।
Jun 20, 2022, 6:57 pm IST

অগ্নিপথ বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভারতের তিনবাহিনীর প্রধানরা
Jun 20, 2022, 6:17 pm IST

মামলা করল পঞ্জাব পুলিশ। একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা পুলিশের
Jun 20, 2022, 5:36 pm IST

কিছু সিদ্ধান্ত প্রথমে বেঠিক বলেও মনে হলেও দেশ গঠনে কার্যকরী। অগ্নিপথ বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর মোদীর
Jun 20, 2022, 5:01 pm IST

হাওড়া - পাটনা জন শতাব্দী এক্সপ্রেস এবং 13235 সাহেবগঞ্জ - দানা পুর এক্সপ্রেস। 13009 হাওড়া - যোগ নগরী দুন এক্সপ্রেস 12987 ভাগলপুর - রাঁচি এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রের খবর।
Jun 20, 2022, 5:00 pm IST

বিক্ষোভের আশঙ্কায় আজও হাওড়া থেকে পাটনাগামী একাধিক ট্রেন বাতিল। এমনকি সময়সূচিতেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Jun 20, 2022, 4:41 pm IST

জলন্ধর স্টেশনেও বাড়তি নিরাপত্তা।
Jun 20, 2022, 4:23 pm IST

কড়া নিরাপত্তার মোড়কে একাধিক স্টেশন।
Jun 20, 2022, 4:12 pm IST

বিহারে সারাদিন ধরে আজ বন্ধ ট্রেন।
Jun 20, 2022, 3:58 pm IST

অশান্তির আশঙ্কায় বিহারের ২০টি জেলায় বন্ধ ইন্টারনেট।
Jun 20, 2022, 3:47 pm IST

বিভিন্ন রেলস্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Jun 20, 2022, 3:39 pm IST

ভারত বনধের কারণে ৫০০ এরও বেশি ট্রেন বাতিল, জানাল রেলমন্ত্রক
Jun 20, 2022, 3:31 pm IST

সকাল থেকেই কড়া নিরাপত্তার মোড়কে পাটনা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পাটনার জেলাশাসক
Jun 20, 2022, 3:30 pm IST

পাটনাতে ভারত বনধের কোনও প্রভাব পড়েনি। এমনটাই জানালেন পাটনার জেলাশাসক
Jun 20, 2022, 3:12 pm IST

বাংলাকে সচল রাখতে কড়া নির্দেশ নবান্নের।
Jun 20, 2022, 3:07 pm IST

কড়া নিরাপত্তার মোড়কে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে
Jun 20, 2022, 2:57 pm IST

বহু জায়গাতে স্তব্ধ ট্রেন পরিষেবা
Jun 20, 2022, 2:55 pm IST

দেশের বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা নয়, স্পষ্ট বার্তা অধীর চৌধুরীর।
Jun 20, 2022, 2:54 pm IST

দেশজুড়ে বিতর্কের মধ্যেই জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলে জানাল ভারতীয় সেনা। অগ্নিপথ স্কিমের মাধ্যমেই তা হবে বলে জানানো হয়েছে।
Jun 20, 2022, 2:52 pm IST

ভারত-বনধের ডাক দিয়েছে একাধিক রাজনৈতিক সংগঠন। তার প্রভাব পড়ল রাজধানী দিল্লিতে। সকাল থেকেই সড়ক আটকে চেকিং শুরু করেছে দিল্লি পুলিশ। তার জেরে যানজটে জেরবার অবস্থা দিল্লিবাসীর। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেস ওয়ে অবরোধের জেরে থমকে গিয়েছে যানচলাচল। রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি।
Jun 20, 2022, 2:48 pm IST

অগ্নিপথ বিতর্কে দেশজুড়ে বিতর্কের ঝড়। গত কয়েকদিন ধরে লাগাতার দেশজুড়ে প্রতিবাদের ঝড় চলছে। আজ সোমবারও দেশের বিভিন্ন অংশে অশান্তি-বিক্ষোভের খবর সামনে আসছে।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+