বনধের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরি, ওডিশা এবং চেন্নাইয়ে
১০টি শ্রমিক সংগঠনের ডাকে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে ভাল প্রভাব পড়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং চেন্নাইয়ে।
১০টি শ্রমিক সংগঠনের ডাকে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে ভাল প্রভাব পড়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং চেন্নাইয়ে। বনধের প্রভাব পড়েছে পাঞ্জাব এবং হরিয়ানাতেও।

অন্ধ্র প্রদেশে বনধের প্রভাব
অন্ধ্র প্রদেশের বনধের প্রভাব পড়েছে। রাজ্যের প্রায় সর্বত্র বনধের সাড়া মিলেছে। বিজয়ওয়াড়া, গুন্টুর, ওঙ্গলে, বিশাখাপত্তনম, কাডাপা সহ একাধিক শহরে বাস বন্ধ করার চেষ্টা চালান বনধ সমর্থকরা। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

চেন্নাইয়ে বনধ
অন্যদিকে তামিলনাড়ুর চেন্নাইয়েও বনধের প্রভাব পড়েছে। একাধিক বামপন্থী শ্রমিক সংগঠন সকাল থেকেই রাস্তায় নেমে মিছিল করেন। পথ অবরোধ করেন তাঁরা। পুলিসের সঙ্গে বনধ সমর্থকদের সংঘর্ষ বেধেছে একাধিক জায়গায়।

ওড়িশা ও পণ্ডিচেরিতে প্রভাব
বনধের প্রভাব পড়েছে ওড়িশা এবং পণ্ডিচেরিতেও। পণ্ডিচেরিতে বনধ সর্বাত্মক হয়েছে। কোথাও কোনও যান চলাচল করছে না। দোকান বাজার সব বন্ধ। অন্যদিকে ভুবনেশ্বরেও বাম শ্রমিক সংগঠনগুলি রেল অবরোধ করেন। রাস্তা অবরোধেরও খবর পাওয়া গিয়েছে একাধিক জায়গায়।












Click it and Unblock the Notifications