প্রজাতন্ত্র দিবস ২০২৬ এর প্যারেডে প্রথমবার ভৈরব ব্যাটেলিয়ন ও সুর্যাস্ত্র রকেট লঞ্চার সিস্টেমের প্রদর্শনী
৭৭তম প্রজাতন্ত্র দিবসের মহাযজ্ঞে এবার রাজধানী নয়াদিল্লির কর্তব্য পথ জুড়ে চোখধাঁধানো সামরিক শক্তি প্রদর্শনে যোগ হচ্ছে বেশ কিছু প্রথম। তার মধ্যে নজর কাড়বে নতুন প্রজন্মের রকেট লঞ্চার 'সুর্যাস্ত্র' ও সদ্য গঠিত ভৈরব লাইট কমান্ডো ব্যাটেলিয়ন।
শক্তিবর্ধনের আবহে এ বছরের প্যারেডে দেখা যাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, আকাশ মিসাইল সিস্টেম, এমআরএসএএম (মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল), উন্নত টোয়েড আর্টিলারি গান সিস্টেম, ধনুষ কামান, শক্তিবান রেজিমেন্ট ও ড্রোনের স্থির প্রদর্শনী। সামরিক অংশের নেতৃত্বে থাকবেন দিল্লি এরিয়ার জিওসি লেফটেন্যান্ট জেনারেল ভবনিশ কুমার। মোট ৬ হাজারেরও বেশি সেনা অংশ নেবেন এ বছরের প্যারেডে এমনটাই জানিয়েছে সেনাসূত্র।

এ বছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্টা। এবারের থিম 'বন্দে মাতরমের ১৫০ বছর'।
২০০ থেকে ৩০০ কিমি পর্যন্ত গভীর আঘাত হানতে সক্ষম ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম 'সুর্যাস্ত্র' হবে মিছিলের অন্যতম আকর্ষণ। সেনার রিমাউন্ট ভেটেরিনারি কর্পস (আরভিসি) এর নেতৃত্বে থাকা ক্যাপ্টেন হর্ষিতা রাঘব জানান নতুন রকেট লঞ্চারের সঙ্গে এবার প্রথমবার মিছিলে অংশ নেবে ভৈরব লাইট কমান্ডো ব্যাটেলিয়ন, জাঁস্কর জাতের চার টাট্টু ঘোড়া, দুই বাক্ট্রিয়ান উট, চার র্যাপ্টর পাখি ও কয়েকটি আর্মি কুকুর।
২০২৫ সালের অক্টোবর নাগাদ গঠিত ভৈরব ব্যাটেলিয়ন প্রথমবার সেনা দিবসের প্যারেডে জয়পুরে আত্মপ্রকাশের পর এবার দিল্লিতে গণতন্ত্র দিবসে হাজির হতে চলেছে। সেনার বক্তব্য এ ব্যাটেলিয়ন মূলত ইনফ্যান্ট্রি ও স্পেশাল ফোর্সের মধ্যের 'গ্যাপ' পূরণে তৈরি।
প্রতিবছরের মতোই ৬১ ক্যাভালরি থাকলেও এবার ব্যতিক্রম সদা চেনা জমকালো আনুষ্ঠানিক সাজ নয়, বরং ব্যাটেল গিয়ারে দেখা যাবে তাদের। 'ফেজড ব্যাটেল অ্যারে ফরমেশন'.এ সেনা সম্পদ, রিকনিসেন্স ইউনিট, লজিস্টিক ও অন্যান্য যুদ্ধ সঙ্গী প্ল্যাটফর্মগুলো এগোবে ঠিক যুদ্ধক্ষেত্রের মতো ধারায়।
ড্রোন, কাউন্টার.ড্রোন ও লয়টার মিউনিশন সমৃদ্ধ শক্তিবান রেজিমেন্টও রাখছে প্রথম উপস্থিতি। তুষারভূমি অভিযানের জন্য তৈরি স্কাউটদের মিশ্র দলও বিশেষ থার্মাল গিয়ারে প্রথমবার অংশ নেবে।
দুই ভাগে উড়োজাহাজের ফ্লাইপাস্টে থাকবে ২৯টি যুদ্ধ ও পরিবহণ বিমান রাফাল, সু.৩০, মিগ ২৯, পি ৮ আই, অ্যাপাচি, এলসিএইচ, এএলএইচ, মি ১৭ ও সি.১৩০ ও সি ২৯৫ পরিবহণ বিমান। এছাড়া ১৮টি মার্চিং কন্টিনজেন্ট ও ১৩টি ব্যান্ডও অংশ নেবে প্রায় ৯০ মিনিটের আনুষ্ঠানিক মহাযাত্রায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications