মদ্যপ অবস্থায় সংসদে, ভিডিও কাণ্ডের মাঝেই নয়া বিতর্কে জড়ালেন আপ সংসদ ভগবন্ত মান!

নয়াদিল্লি, ২২ জুলাই : সংসদ চত্ত্বরের লাইভ ভিডিও ফেসবুকে দিয়ে বৃহস্পতিবার থেকেই বিতর্কে জড়িয়েছেন আপ সাংসদ ভগবৎ মান। এই ভিডিওর ফলে সংসদ চত্ত্বরের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি এবং কার্যপদ্ধতি প্রকাশ্যে এসেছে, এই অভিযোগে উত্তাল হয় লোকসভা। তার রেশ থাকতে না থাকতেই আবার একটি নয়া বিতর্কে নাম জড়াল মানের। মদ্যপ অবস্থায় লোকসভায় বসায় অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ তুললেন তারই সঙ্গী আপ সাংসদ হরিন্দর সিং খালসা।[লোকসভায় আপ সাংসদ ভগবন্ত মানের সমালোচনা কবিতা ভাইরাল ইন্টারনেটে]

ফতেগড় সাহেবের সাংসদ খালসা। শুক্রবার সংসদে তিনি লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের কাছে অনুমতি চান তাঁর আসন বদল করার। তাঁর অভিযোগ মদ্যপ অবস্থায় লোকসভা কক্ষে বসে রয়েছেন মান। তার গায়ের মদের গন্ধে তিনি পাশে বসতে পারছেন না।

ভগবন্ত মান

খালসা স্পিকারকে লিখিতভাবে জানান, "আমি একজন শিখ। ভগবৎ মান যখন মদ্যপ অবস্থায় আমার পাশে বসেন তখন আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। আমার আসন বদলে দেওয়ার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি।"

উল্লেখ্য, অমৃতসরে সমান্তরাল জনসভা করার জন্য খালসা এবং পাটিয়ালার সাংসদ ডঃ ধরমবীর গান্ধীকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ডঃ গান্ধী দল থেকে বহিষ্কৃত নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের ঘণিষ্ঠ ছিলেন।

খালসা ও গান্ধীকে দল থেকে বহিষ্কৃত করা হয়নি বরং সাসপেন্ড করা হয়েছিল, এর ফলে সাংসদ হিসাবে তারা সংসদে উপস্থিত থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+