কিউবায় বসছে ভগৎ সিংয়ের মূর্তি

ভগৎ সিং
পাটিয়ালা, ১৫ নভেম্বর: সাম্রাজ্যবাদ-বিরোধী লড়াইয়ে অসামান্য অবদানের জন্য কিউবাতে বসতে চলেছে ভারতীয় বিপ্লবী ভগৎ সিংয়ের মূর্তি। সে-দেশের একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে। একে স্বাগত জানিয়েছে সিপিএম এবং সিপিআই।

বামপন্থী বিপ্লবী হিসাবে পরিচিতি রয়েছে ভগৎ সিংয়ের। তাই কিউবার 'ইনস্তিতিউতো কিউবানো দে আমিস্তাদ কন লস পুয়েবলোস' নামক সংগঠনটি সে-দেশের রাজধানী হাভানায় বসাতে চায় এই বিপ্লবীর মূর্তি। দু'দেশের কূটনীতিক পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীর বিখ্যাত বিপ্লবী যেমন সালভাদোর আলেন্দে, নক্রুমা, হোস মার্তি, চে গুয়েভারা, মহাত্মা গান্ধীর পাশে বসবে ভগৎ সিংয়ের মূর্তি। এই ঘটনায় উচ্ছ্বসিত বাম নেতারা। সিপিএম নেতা নীলোৎপল বসু বলেন, "এটা আমাদের কাছে সম্মানের। আশা করি, করণীয় সব কিছুই তাড়াতাড়ি সম্পন্ন হবে।" সিপিআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান পল্লব সেনগুপ্ত বলেন, "কিছু সরকারি নিয়মকানুন আছে। তা নিয়ে কথা বলতে পরের সপ্তাহেই আমরা কিউবার রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+