প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে প্রেমিকের, তারপর এই কাণ্ড করলেন প্রেমিকা!
প্রেমিকাকে ছেড়ে অন্য পাত্রীকে বিয়ে করছে প্রেমিক! এই খবর শুনে, বেজায় রেগে , প্রেমিকের বিয়ের মণ্ডপ পুড়িয়ে দিলেন প্রেমিকা।
প্রেমিকাকে ছেড়ে অন্য পাত্রীকে বিয়ে করছে প্রেমিক! এই খবর শুনে, বেজায় রেগে , প্রেমিকের বিয়ের মণ্ডপ পুড়িয়ে দিলেন প্রেমিকা। ঘটনা পুনের কতরাজ এলাকার। ঘটনার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে লোকালয়ে।
খবর, ৩৩ বছরের এই যুবকের সঙ্গে ৩৬ বছর বয়সী ওই মহিলার সম্পর্ক প্রায় ৬ বছরের। মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয় ওই যুবক, এমনই জানান মহিলা। এরপর মহিলাকে নিজের বিয়েতে নিমন্ত্রণও করে ওই যুবক । আর যুবকের বিয়েতে গিয়েই সক্কলকে নিজেদের সম্পর্কের কথা বলতে থাকে মহিলা। তার কথাকে কেউ আমল না দিলে রেগে গিয়ে বিয়ের মন্ডপে আগুন লাগিয়ে দেন মহিলা।

শুধু প্রেমিকের বিয়ের প্যান্ডেলই নয়। পাশপাশি প্রেমিকের বাইকেও আগুন লাগিয়ে দেন ওই মহিলা । এমনই অভিযোগ তুলে মহিলার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছেন মহিলারা এই প্রেমিক।
ওই মহিলাকে ছে়ডে অন্য পাত্রীকে ওই যুবক বিয়ে করতে গিয়েই যত বিপত্তি ঘটে। মহিলার অভিযোগ এবিষয়ে তাঁকে কিছুই জানাননি ওই যুবক। এদিকে, আগুন লাাগবার ঘটনার জেরে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications