শ্রেষ্ঠ শহরের সঙ্গে মিলে কাজ করবে ক্রমতালিকার নিচের শহরগুলি, স্মার্ট সিটি মিশনে সিদ্ধান্ত কেন্দ্রের

স্মার্ট শহর প্রকল্প খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকলেও পিছিয়ে পড়েছে দেশের ১০০টি প্রস্তাবিত স্মার্ট সিটির বেশ কয়েকটি। এমনটাই জানিয়েছে দেশের কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক। আর এই কারণে দেশের শ্রেষ্ঠ ২০টি স্মার্ট সিটির সঙ্গে ২০টি সব থেকে ধীর গতিতে কাজ হওয়া শহরকে জুড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শ্রেষ্ঠ শহরের সঙ্গে মিলে কাজ করবে ক্রমতালিকার নিচের শহরগুলি

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও যেসব শহরগুলির কর্মপরিধিতে কোনও উন্নয়ন দেখা যাচ্ছে না তাদের র‌্যাঙ্ক উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সচিব দুর্গা শঙ্কর মিশ্র প্রণীত ২০-২০ সূত্রের অধীনে ২০ টি সেরা পারফরম্যান্সকারী শহরগুলিকে ক্রমতালিকায় নিচের দিকে থাকা ২০টি শহরের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এরপর এরা সমন্বিত ভাবে প্রকল্পগুলি বাস্তবায়ন করবে। এবং সেটি ভালো হবে বলে আমরা আশা করছি।

উদাহরণস্বরূপ, একটি সর্বোত্তম পারফরম্যান্সকারী পার্বত্য শহর প্রকল্পগুলি সম্পন্ন করতে নিচের দিকে থাকা একটি সহরের সঙ্গে কাজ করবে। এবং তারা মিলিত ভাবে এটি রাস্তার অবকাঠামো বা জল বা বিদ্যুত সম্পর্কিত কাজ করবে।

সুরত, আহমেদাবাদ, নাগপুর, রাঁচি, ভোপাল, কানপুর, ইন্দোর, বিশাখাপত্তনম, আগ্রা, বারাণসী, পুনে এবং উদয়পুর ২০ টি সেরা পারফর্মিং স্মার্ট শহরগুলির মধ্যে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+