বেঙ্গালুরুর বুকে যেন এক টুকরো 'ম্যাডক্স স্কোয়ার'! কালীপুজো ঘিরে প্রস্তুতিতে বিটিএম-এর 'হট্টোগোল'
বেঙ্গালুরুতে এমন বাঙালি অনেকেই রয়েছেন যাঁরা কালীপুজো-ভাইফোঁটায় বাড়ি যাওয়ার ছুটি পাননি এবছর! একে প্রবাস, তাতে আবার বাড়ি থেকে দূরে উৎসবের রাত.. কালীপুজোর দিনটা কেমন ভাবে কাটাবেন ভাবছেন?
বেঙ্গালুরুতে এমন বাঙালি অনেকেই রয়েছেন যাঁরা কালীপুজো-ভাইফোঁটায় বাড়ি যাওয়ার ছুটি পাননি এবছর! একে প্রবাস, তাতে আবার বাড়ি থেকে দূরে উৎসবের রাত.. কালীপুজোর দিনটা কেমন ভাবে কাটাবেন ভাবছেন? কালীপুজোর রাতে তাহলে চলে যেতেই পারেন বেঙ্গালুরুর বিটিএম-এর হট্টোগোলের পুজোয়। যেখানে পুজো ঘিরে উৎসব হইচই-হট্টোগোলের মধ্য দিয়েই উদ্যোক্তারা আপন করে নেন সমস্ত দর্শনার্থীদের। প্রবাসে আন্তরিকতা আর কালীপুজোর আয়োজন ঘিরে ভরপুর বাঙালিয়ানায় মেতে ওঠে হট্টগোলের পুজো। এবছর 'হট্টোগোল' -এর কালীপুজোর আয়োজন ষষ্ঠ বর্ষে পা রাখছে।

পুজোর ঠিকানা
বেঙ্গালুরুর বিটিএম লেআউটের ফার্স্ট স্টেজে উড়ুপি গার্ডেন সিগন্যালের কাছেই আয়োজিত হয় এই পুজো। ৬ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে এখানের মাঠ সেজে উঠতে চলেছে আলোর রোশনাইয়ে। পুজোর পাশাপাশি, এখানে তিনদিন (৬,৭,৮ নভেম্বর)ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

কালীপুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি
কালীপুজোর দিন সকাল থেকে এখানে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। বেলা ১১ টায় রয়েছে হেল্থ চেক আপ, ওই একই সময় থেকে থাকছে 'ওপেন হাউস হট্টোগোল-গট-ট্যালেন্ট'। সকালের আয়োজনের পর সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শক্তিবন্দনা, ছোটদের নাচের উৎসব,ওড়িশি নাচ, নাটক,পাপেট ডান্স, ডান্স অন্তাক্ষরীর মতো বিষয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় দিক
৬ নভেম্বর রাতের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই 'আলপিন' ও 'অক্সিজেন অন দ্য রকস্' এর জয়েন্ট পারফরম্যান্স। এরপর ৭ নভেম্বর সকালে থাকছে ছোটদের নিয়ে ড্রইং কম্পিটিশন। সন্ধ্যেয় মঞ্চ মাতাবে বিশেষ ফ্যাশন শো, ওড়িশি নাচ,ক্রিয়েটিভ ডান্স, আবৃত্তি-র মতো একাধিক বিষয়। থাকছে হট্টোগোল ফোক ব্যান্ডের আকর্ষণীয় পারফরম্যান্স ও ফিউসন ডান্স। তবে সেউ রাতে আকর্ষণের কেন্দ্রে থাকতে চলেছে হট্টোগোলের বিশেষ এক অনুষ্ঠান। প্রতিবার হট্টোগোল বলিউডের বিশেষ কোনও ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকে। আর সেই পরম্পরা মেনে এই বছর হট্টোগোল-এর তরফে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে বলিউড সুপারস্টার শ্রীদেবীকে।

১৮ ফুটের ঠাকুর!
বেঙ্গালুরুতে এবছর হট্টোগোলের পুজোর অন্যতম আকর্ষণ কালীমূর্তি। পুজোর অন্যতম সদস্য মাধুরী সরকার জানাচ্ছেন, এবছর তাঁরা ১৮ ফুট দীর্ঘ কালীপ্রতিমার পুজো করতে চলেছেন। পুজো উদ্যোক্তাদের দাবি, বারোয়ারি পুজোর নিরিখে এটিই বেঙ্গালুরুর দীর্ঘতম কালী-প্রতিমা।

বেঙ্গালুরুর ম্যাডক্স স্কোয়ার!
বেঙ্গালুরুতে এই পুজো বিটিএম-এর পুজো নামে খ্যাত।পুজোর মূল উদ্যোক্তা তথা হট্টোগোল-এর প্রতিষ্ঠাতা বিনয় চৌধুরী ও তাঁর স্ত্রী অনিন্দিতা চৌধুরী। পুজোর অন্যতম সদস্য মাধুরী সরকার বলছেন,'এই পুজো বেঙ্গালুরুতে ম্যাডক্স স্কোয়ারের সামিল। সকলকে নিয়ে আন্তরিকতার সঙ্গে এই পুজো আয়োজিত হয়।' উদ্যোক্তাদের কথায়, এখানে কালীপুজোর রাতে চেয়ার জড়ো করে একসঙ্গে বসে ..যেভাবে আড্ডা, গানের আসর জমে, তাতে একে বেঙ্গালুরুর ম্যাডক্স স্কোয়ার বলা যেতেই পারে!

ভোগ ও পুজোর আয়োজন
পুজো ঘিরে আপাতত খুবই ব্যস্ত উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তারা সকলকে এই পুজোয় আমন্ত্রণ জানাচ্ছেন। হট্টোগোলের তরফে জানানো হচ্ছে, এবছরের কালীপুজো শুরু হবে রাত ১০ টা থেকে। প্রতিবারের মত এই বছরেও এখানে থাকছে ভোগের আয়োজন। কালীপুজোর দিন রাত ১০ টা থেকে ভোররাত ৪ টে পর্যন্ত চলবে ভোগ বিতরণ। এছাড়াও আয়োজন থাকছে বেশ কিছু স্টল। তার মধ্যে থাকছে 'হিয়ার মাঝে কলকাতা', থাকছে 'বইঠেকে'-এর মতো নামী আউটলেটের স্টলও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications