মহিলাকে গাড়ির ভিতরে টেনে নিয়ে গেল চার যুবক, তারপরের ঘটনা শিহরণ জাগাবে

মহিলাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গাড়ির ভিতরে টেনে নিয়ে গিয়ে চার যুবক শারীরিক নির্যাতন চালাল। সোমবার বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্ ছড়ায়। ভোররাতে গাড়ির ভিতরেই ওই মহিলা গণধর্ষণের শিকার হন। পাঁচ ঘণ্টা ধরে পাশবিক নারকীয় অত্যাচার চালানো হয় ওই মহিলার উপর।

সোমবার ভোররাতের এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ তদন্তে নেমেছে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরু পুলিশ শহরে চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগে ২০ বছর বয়সী চার যুবকরে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে গণধর্ষণের পর বাড়ির কাছে একটি রাস্তা ফেলে যায় অভিযুক্তরা।

মহিলাকে গাড়ির ভিতরে টেনে নিয়ে গেল চার যুবক, তারপর...

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, মহিলাটিকে তার বাড়ির কাছে একটি রাস্তায় ফেলে দেওয়ার আগে সন্দেহভাজনরা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্ষণ করেছিল। বেঙ্গালুরু দক্ষিণ-পূর্বের ডিসিপি জানান, ওই মহিলা একটি প্রাইভেট ফার্মে কর্মরত। রাত ১০টা নাগাদ কোরামঙ্গলার ন্যাশনাল গেমস ভিলেজে তিনি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে একটি পার্কে বসে ছিলেন।

সেইসময় একজন অভিযুক্ত তাদের পার্কে ধূমপান করতে দেখে আপত্তি জানান। এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে দম্পতির বাকবিতণ্ডা শুরু হয়। মহিলার অভিযোগ অনুসারে, তিনি একজন পুরুষ বন্ধুর সঙ্গে ছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন। অভিযুক্তদের একজন তাতে আপত্তি জানালে তর্কাতর্কি শুরু হয়।

ওই মহিলা বলেন, এরপর তার বন্ধুকে হুমকি দিয়ে সরিয়ে নিয়ে যায়। ওই যুবক তখন তার আরও তিনজন সঙ্গীকে ডেকে পাঠায়। তারা একটি গাড়িতে তাকে টেনে তোলে। এরপর অভিযুক্তরা গাড়ি চালিয়ে ডোমলুর, ইজিপুরা, হোসুর রোড হয়ে শহরের উপকণ্ঠে পৌঁছে যায়। এই সময় ওই মহিলাকে তারা বারবার ধর্ষণ করে বলে অভিযোগ।

তারপর ভোর সাড়ে তিনটে নাগাদ চারজনের এই গ্যাং তার বাড়ির পাশের একটি রাস্তায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশে অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে চার অভিযুক্ত বিজয়, শ্রীধর, কিরণ এবং সতীশকে গ্রেফতার করে। তাদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।

নির্যাতিতা ওই মহিলা তাদের চিনতেন না বলে জানিয়েছিলেন। তবে তদন্তে পুলি জানতে পারে অভিযুক্তরা মুখ চেনা ছিল। কারণ তারা সবাই একই এলাকায় থাকত। এরপর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারায় গণধর্ষণ, ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩৭৩ ধারায় অপহরণ ও ৫০৬ ধারায় ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। আরও অন্যান্য ধারা যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে।

ডিসিপি জানান, অভিযোগ দায়ের করার পরেই আমরা দুটি বিশেষ দল গঠন করেছি এবং নয় ঘন্টার মধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করেছি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন এই ধরনের ঘটনা ঘটাল, তাদরে ব্যাকগ্রাউন্ড কী জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই মহিলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+