নিজেকে জয়ললিতার কন্যা বলে দাবি করে মামলা জনৈক মহিলার, শেষে হল এই হাল
বেঙ্গালুরুর অম্রুতা বলে এক মহিলা দাবি করেছিলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার কন্যা তিনি।
বেঙ্গালুরুর অম্রুতা নামের জনৈক মহিলা দাবি করেছিলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার কন্যা তিনি। এ নিয়ে সুপ্রিমকোর্টে নিজের অবস্থান জানিয়ে একটি মামলাও করেন অম্রুতা। কিন্তু এই ধরনের মামলা সরাসরি খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট স্পষ্ট করে জানায় যে এই ধরনের মামলাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া হবে না।

সুপ্রিম কোর্টে অম্রুতা ওরফে মঞ্জুলা নামের ওই মহিলা সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে তাঁর ডিএনএ টেস্টের দাবী জানান। কিন্তু , সাম্প্রতিক এক রিপোর্টে জানা গিয়েছে সুপ্রিমকোর্ট এই মামলা সরাসরি খারিজ করে দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে আর্টিক্যাল ৩২ নং ধারা অনুযায়ী এই ধরনের মামলাকে প্রশ্রয় দেবে না সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত, তামিল রাজনীতির অন্যতম মুখ তথা এআইডিএমকে নেত্রী জয়ললিতা অবিবাহিত ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ভাতস্পুত্রী দীপা জয়কুমার ও আরও অনেকে তাঁর পরিবারের সদস্য বলে পরিচিত দিয়ে মিডিয়ার সামনে আসেন। এছাড়াও জয়ললিতার বহুদিনের ঘনিষ্ঠ বান্ধবী তথা এআইএডিমকে-এর তৎকালীন নেত্রী শশীকলা নটরাজনও জয়ললিতার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার সাপেক্ষে রাজনৈতিক পদ নেওয়ার দৌড়ে চলে আসেন। পরে যদিও তিনি দুর্নীতি মামলায় ফেঁসে জেলবন্দি হয়ে এই দৃশ্যপট থেকেই দূরে চলে যান।অনেকেই সেই সময়ে জয়ললিতার সম্পত্তির দাবিতে এগিয়ে আসেন বলে শোনা গিয়েছিল। তবে অম্রুতার সঙ্গে সেই ঘটনার কোনও যোগ আছে কী না তা জানা যায়নি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications