হাঁপানির ওষুধ ম্যাজিকের মত কাজ করছে করোনা নিয়ন্ত্রণে, দাবি বেঙ্গালুরুর সায়েন্স ইনস্টিটিউটের
হাঁপানির ওষুধ ম্যাজিকের মত কাজ করছে করোনা নিয়ন্ত্রণে, দাবি বেঙ্গালুরুর সায়েন্স ইনস্টিটিউটের
করোনার চতুর্থ ওয়েভ দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। দেশের একাধিক রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সুখবর শোনাল বেঙ্গাুলুরু সায়েন্স গবেষণা কেন্দ্র। এখানকার গবেষকরা দাবি করেছেন হাঁপানির ওষুধ ম্যাজিকের মত কাজ করছে করোনা সংক্রমণ রুখতে। সাধারণ শ্বাসকষ্ট এবং প্রবল জ্বর নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় মন্টেলুকাস্ট নামে ওষুধটি। সেই ওষুধ নাকি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষকরা দাবি করেছেন, হাঁপানির এই ওষুধে যে প্রোটিন রয়েছে সেটি করোনার সংক্রণকে দুর্বল করতে প্রবল ভাবে কাজ করছে। ওষুধের মাধ্যমে এই প্রোটিন শরীরের ভেতরে প্রবেশ করে কোষের ভেতরে করোনা সংক্রমণ ছড়াতে রোধ করে। শরীরে কোষ গুলিকে দুর্বল করে দেয় করোনা ভাইরাস যার জেরে মানুষের শরীরের রোগ প্রতিরোধক শক্তি একেবারেই নষ্ট হয়ে যায়। সেকারণে দুর্বল হয়ে পড়েন মানুষ। তার জেরে মৃত্যুর মত ঘটনাও ঘটে।
তাঁরা গবেষণা করে দেখেছেন এই হাঁপানির ওষুধ করোনা ভাইরাসকে কোষকে দুর্বল করতে দেয়না। এতে নতুন করে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। এদিকে গোটা দেেশ নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গবেষকরা দাবি করেছেন জুন মাস থেকেই করোনা ভাইরাসের চতুর্থ ওয়েভ আছড়ে পড়বে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকালই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন।
এদিকে আজই ভারত বায়োটেকের পক্ষ থেকে ৬ -১২ বছরের শিশুদের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়েছে। শিশুদের করোনা টিকা এতদিন ছিল না দেশে। এবার ভারত বায়োটেকের করোনা টিকা শিশুদের মধ্যে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। কারণ গত কয়েকদিন ধরে দিল্লিতে একাধিক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই নিয়ে গবেষকরা সতর্ক করেছিলেন। চতুর্থ ওয়েভে শিশুদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণ চতুর্থ ওয়েভে শিশুদের বেশি করে টার্গেট করেছে।
যদিও চতুর্থ ওয়েভ মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। সব রাজ্যকে ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে মোদী সরকার। একাধিক রাজ্য ইতিমধ্যেই মাস্ক বিধি কড়া করেছে। তার জেরে গত ২৪ ঘণ্টায় দেশের উর্ধ্বমুখী করোনা গ্রাফ কিছুটা হলেও থমকেছে। তবে তাতে নিশ্চিন্ত হলে রাজি নয় মোদী সরকার। কড়া নজর রাখছেন পরিস্থিতির উপরে।












Click it and Unblock the Notifications