বেঙ্গালুরুতে ১৭ ফুটের কালীমূর্তি! ইবিসিএ-এর পুজো ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
রাত পোহালেই ভূত চতুর্দশী। আর সেই উপলক্ষ্যে চোদ্দ শাক, চোদ্দ প্রদীপের আয়োজনে আপাতত ব্যস্ত বাঙালি। বাংলার ঘরে ঘরে আগামীকাল পরম্পরা মেনে পালিত হবে এই পার্বন।
রাত পোহালেই ভূত চতুর্দশী। আর সেই উপলক্ষ্যে চোদ্দ শাক, চোদ্দ প্রদীপের আয়োজনে আপাতত ব্যস্ত বাঙালি। বাংলার ঘরে ঘরে আগামীকাল পরম্পরা মেনে পালিত হবে এই পার্বন। তবে, গুনে গুনে চোদ্দ শাক পাওয়া একটু কঠিন প্রবাসে! তবুও কালীপুজোর আয়োজন ঘিরে কোনও রকমের কসরত বাদ রাখছেন না বেঙ্গালুরুর বাঙালিরা। গালিচা শহরের হোয়াইটফিল্ডের ইবিসিএ (ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন)-র পুজো ঘিরে আপাতত প্রস্তুতি তুঙ্গে।

ইবিসিএ-র পুজো!
এই বছর প্রথমবার দুর্গাপুজো আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ইবিসিএ। এবার পালা কালীপুজোর। এই বছর তৃতীয় বর্ষে পা দিতে চলেছে ইবিসিএর কালীপুজো। পুজো ঘিরে ইতিমধ্যেই আয়োজনে ব্যস্ত উদ্যোক্তারা।

পুজোর চমক
বেঙ্গালুরু ইবিসিএর দুর্গাপুোজর অন্যতম চমক ১৭ ফুটের কালীমূর্তি। পুজোর অন্যতম উদ্যোক্তা সুমন্ত পাল জানিয়েছেন, ইতিমধ্যেই প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায় পৌঁছে গিয়েছে ।

পুজোর ঠিকানা
ইবিসিএর (কাদুগোডি)কালীপুজো অনুষ্ঠিত হতে চলেছে গোল্ডেন ফিন্স ক্লাবে। । ৬ নভেম্বর কালী পুজো শুরু হবে রাত ১০:০৩ মিনিট থেকে। পুষ্পাঞ্জলির সময় - রাত ১২:৩০ মিনিট। পুজোর রাতেই থাকছে ভোগের আয়োজন। পরের দিন অর্থাৎ ৭ নভেম্বর বেলা ১০:৩০ মিনিট নাগাদ থেকে শুরু হচ্ছে পরের দিনের পুজো। এরপর ৮ নভেম্বর বিসর্জনের পালা।

সাংস্কৃতিক অনুষ্ঠান
অন্যান্য বারের মতো এবছর ইবিসিএর পুজো ঘিরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও । ৬ ও ৭ নভেম্বর রক ব্যান্ড রাকিব পারফর্ম করতে আসছে এই পুজোয়। এছাড়াও পুজোয় বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ পিসি মোহন , অতিথিদিরে তালিকায় থাকছেন স্থানীয় বাঙালি শিল্পোদ্যোগী ডঃ অঞ্জন রায় সব বিশিষ্ট ব্যক্তিত্বরা।












Click it and Unblock the Notifications