'বেঙ্গালুরু রানার্স ইউনিটি রান' অনুষ্ঠিত হবে ১ মার্চ

বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি : চলতি বছরের ১ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 'বেঙ্গালুরু রানার্স ইউনিটি রান' (বিআরইউআর)। বিআরইউআর শুধু দৌড়নোর প্রতিযোগীতা বা অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের হাত ধরে প্রত্যেক রানার-এর পরিবার একই জায়গায় মিলিত হতে পারবেন।

বেশ কিছু মজাদার প্রতিযোগীতার পাশাপাশি এবছর কনকপুরা রোডের কাছে এলিম রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিআরইউআর ২০১৫-এর 'হসপিটালিটি পার্টনার' এই রিসোর্ট সংস্থা।

'বেঙ্গালুরু রানার্স ইউনিটি রান' অনুষ্ঠিত হবে ১ মার্চ

বেঙ্গালুরুর বড় বড় রানার দলগুলি এই অনুষ্ঠান আয়োজনে এগিয়ে এসেছে। যখন রানাররা দৌড়বেন তখন তাদের পরিবারের লোকজন রিসর্টের জঙ্গলপ্রায় এলাকা দিয়ে হাঁটতে বা জগিং করতে পারবেন।

বিআরইউআর ২০১৫-র অন্যান্য অনুষ্ঠান:

  • রানারদের ছবি তোলার সুযোগ থাকছে পরিবার পরিজনদের। শুধু তাই নয় এই ছবি তোলা নিয়েই হবে প্রতিযোগীতা।
  • রানারদের মধ্যে থেকে অনেক সঙ্গী শিল্পীদের এবং সঙ্গীতবাদক থাকতে পারেন। তাদের নিয়ে একটি রানার ব্যান্ড হবে।
  • এই রিসোর্টে সুইমিং পুল, রেন ডান্স, এবং ছোটদের খেলার জন্য জায়গা রয়েছে।

যাঁরা ইচ্ছুক তাঁদের নিজেদের নাম ও পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত করাতে হবে। এর জন্য ন্যুনতম একটা অর্থমূল্যও দিতে হবে। সব খরচ মিটে যাওয়ার পর অতিরিক্ত টাকা কোনও একটি বিশেষ কারণে দান করে দেওয়া হবে।

কীভাবে নাম নথিভুক্ত করবেন

  • নথিভুক্ত করার জন্য Click2Race ওয়েবসাইটে ক্লিক করুন
  • ফেসবুক পেজ এও নাম নথিভুক্ত করাতে পারেন : Jayanagar Jaguars

রেজিস্ট্রেশন ফি: রানার এবং অন্যান্য সদস্যদের জন্য (১২ বছর বা তার বেশি বয়সের শিশুরা অন্তর্ভুক্ত) ৩০০ টাকা জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+