বেঙ্গালুরুতে তথ্য-প্রযুক্তি কর্মী খুনে গ্রেফতার সন্দেহভাজন দুষ্কৃতী

বেঙ্গালুরুতে তথ্য-প্রযুক্তি কর্মী খুনের ঘটনায় সন্দেহভাজন এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ

বেঙ্গালুরুতে তথ্য-প্রযুক্তি কর্মী খুনের ঘটনায় সন্দেহভাজন এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। মঙ্গলবার সন্ধেয় কার্তিক নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। একটি ছুরি দিয়ে পুলিশের ওপর হামলাও চালায় সে। পুলিশের পাল্টা গুলিতে সে আহত হয়েছে। তার নামে বেঙ্গালুরুর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বেঙ্গালুরুতে তথ্য-প্রযুক্তি কর্মী খুনে গ্রেফতার সন্দেহভাজন দুষ্কৃতী

২২ বছরের কার্তিককে তারই এক সহযোগীর সঙ্গে মঙ্গলবার সন্ধেয় বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের সামনে একটি বাইকে দেখা যায়। সেসময়ে পুলিশ তাকে ধাওয়া করলে সে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকী গাড়ি থামিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে এবং ছুরি নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। কার্তিকের ছুরির আঘাতে দুই পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের পাল্টা গুলি লাগে তার পায়ে। তবে কার্তিককে গ্রেফতার করলেও তার সহযোগী পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি কর্মী প্রণয় মিশ্রাকে কার্তিকই খুন করেছে। রাস্তায় কোনও কারণে বচসার জেরেই সে প্রণয়কে খুন করেছেন বলে অনুমান তদন্তকারীদের। তবে দুজনের মধ্যে কী কারণে বচসা হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ।

সোমবার ভোরে ওড়িশার বাসিন্দা প্রণয় মিশ্রাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর দেহে ছুরি দিয়ে আঘাতে চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাঁর কোনও মূল্যবান জিনিস যেমন মোবাইল ফোন বা টাকা পয়সা খোয়া না যাওয়ায় খুনের উদ্দেশ্য নিয়ে ধন্দে ছিল বেঙ্গালুরু পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+