Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru Rains: সাততলা বিল্ডিং ভেঙে পড়ল বেঙ্গালুরুতে, অতিবৃষ্টিতে বিপর্যস্ত বাগিচা শহর

অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দক্ষিণ ভারতের সবচেয়ে প্রগতিশীল শহর বেঙ্গালুরুর। শহরের একাধিক এলাকায় অতিবৃষ্টিতে জল জমে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত, মানুষের ভোগান্তির শেষ নেই। স্কুল-কলেজ বন্ধ করে দিতে হচ্ছে। এমনকী অফিসেও ওয়ার্ক ফ্রম হোম অপশন চালু করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এসবের মাঝেই আরও মারাত্মক ঘটনা ঘটল বৃষ্টি বিপর্যস্ত বেঙ্গালুরুতে।

অতি বৃষ্টির মধ্যেই বেঙ্গালুরুতে একটি নির্মীয়মাণ বিল্ডিং ধসে গিয়ে চার থেকে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্তত ১২ জন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু মানুষকে ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে টেনে বার করা হয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হেন্নুর এলাকায়।

bangalore building collapses

পুলিশ জানিয়েছে, দ্রুতগতিতে উদ্ধারকার্য চলছে। ওই নির্মীয়মাণ বিল্ডিংটিতে টাইলসের কাজ করছিলেন এক কন্ট্রাক্টর। তিনি জানিয়েছেন, অন্তত ২০ জন শ্রমিক ঘটনার মুহূর্তে বিল্ডিংয়ে কাজ করছিলেন। তার মধ্যে তাঁর টাইলসের কর্মী ছাড়াও কংক্রিট এবং জলের লাইনের কাজ করা শ্রমিকেরা সেখানে ছিলেন।

অর্থাৎ আশঙ্কা করা হচ্ছে যে, আরও বেশ কিছু মানুষ হতাহতের তালিকায় নাম লেখাতে পারেন। আহমেদ নামে ওই কন্ট্রাক্টরের অভিযোগ, নির্মীয়মাণ বাড়িটির বেসমেন্ট বা ভিত দুর্বল ছিল। এই কারণে গোটা বাড়িটি ভেঙে পড়তে পারে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাত তলা এই নির্মীয়মাণ বিল্ডিংটি ভেঙে পড়ছে। স্থানীয় সূত্রে অভিযোগ, ওখানে চারতলা পর্যন্ত বিল্ডিং তৈরি করার অনুমতি ছিল। তবে যথারীতি কোনও নিয়মের তোয়াক্কা না করেই বাকি তিনটি তলা বাড়িয়ে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, বেঙ্গালুরুর প্রায় প্রত্যেকটি এলাকায় অবৈধ নির্মাণ একটি অতি সাধারণ ঘটনা। প্রায় প্রত্যেকটি পুর এলাকাতেই এরকম হাজার হাজার অবৈধ বাড়ি গত দু'দশকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। আর সেজন্যই মাঝে মাঝেই বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বিল্ডিং এমনকী যে বাড়িতে মানুষ বসবাস করেন এমন বহুতল বিল্ডিংও ভেঙে পড়ার খবর সামনে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+