Bengaluru Rain: বেঙ্গালুরু না ভেনিস! জলমগ্ন রাস্তায় গর্তে মহিলা, ভিডিও পোস্ট করে কংগ্রেসকে তুলোধনা জেডিএসের
Bengaluru Rain: টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। জলের তলায় মিশে গিয়েছে রাস্তার খানাখন্দ। আর সেখানেই স্কুটি নিয়ে যেতে গিয়ে গর্তে পড়ে গেলেন বিশেষভাবে সক্ষম মহিলা (Specially Abled Woman)। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে শহরবাসী। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
বেঙ্গালুরুর পূর্ব শহরতলির ভার্থুর এলাকায় জলমগ্ন রাস্তা দিয়ে যেতে গিয়ে গর্তে পড়ে যান বিশেষভাবে সক্ষম এক মহিলা। শত চেষ্টা করেও গর্ত থেকে বেরোতে পারছিলেন না। এরপর পথচারীরা তাঁকে গর্ত থেকে উঠতে সাহায্য়ের হাত বাড়িয়ে দেন। ইন্টারনেটে পোস্ট হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

স্থানীয় পুর কর্পোরেশন তথা বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেটাগরিকরা। তাদের একজন লেখেন, "যেভাবে রাস্তার খানাখন্দ জলে মিশে গিয়েছে, সাধারণ মানুষই চলাফেরা করতে পারছেন না। বিশেষভাবে সক্ষমরা তাহলে রাস্তায় বেরোবেন কীকরে? এমনকি, এই বিপর্যয়ে তাঁদের জন্য কোনও বিকল্প যানবাহনেরও ব্যবস্থা করেনি প্রশাসন।"
পুরনিগমকে (BBMP) ধিক্কার জানিয়ে অপর এক শহরবাসী বলেন, কোটি কোটি টাকা কর দিয়েও বেঙ্গালুরুবাসীর যন্ত্রণার শেষ নেই। এদিকে আমজনতার তালে তাল মিলিয়েছে বিরোধী দলগুলিও। রাজ্যের শাসকদল কংগ্রেসকে (Congress) তুলোধনা করছে বিরোধীরা।
Welcome to *Brand Bengaluru*! Where a physically challenged woman falling into a pothole during heavy rains is just another day in paradise. While @siddaramaiah & @DKShivakumar keep patting themselves on the back for their ‘visionary’ governance, the city's crumbling… pic.twitter.com/qoVebti6Fd
— Janata Dal Secular (@JanataDal_S) October 22, 2024
গর্তে পড়ে যাওয়া মহিলার ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে কটাক্ষ জেডিএসের (JDS)। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে (DK Shivakumar) ট্যাগ করে নিশানা জেডিএসের। "ব্র্যান্ড বেঙ্গালুরু নিয়ে বড় বড় কথা বলেন, অথচ শহরের পরিকাঠামোই আসল সত্য দেখিয়ে দিচ্ছে, হয়ত এরপরে রাস্তার বদলে নৌকো নির্মাণে পয়সা খরচ করতে হবে,"পোস্টে কড়া আক্রমণ জেডিএসের।
এদিকে খারাপ আবহাওয়ার জেরে বেঙ্গালুরুতে ব্যাহত হয়েছে বিমান ওঠানামাও (Bangalore Fligts)। সোমবার প্রায় ২০টি বিমান দেরিতে অবতরণ করেছে কেম্পাগোড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। বেশকিছু বিমান ঘুরিয়ে দেওয়া হয় চেন্নাইতেও। বিপর্যয়ের জেরে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
দুর্যোগের মেঘ এখনই কাটছে না বেঙ্গালুরুতে। আগামী ২ দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও সপ্তাহব্যাপী কর্ণাটকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications