Bengaluru Opposition Meeting: বেঙ্গালুরুতে পিকনিক, বাংলায় প্যানিক! সিপিআইএম-কংগ্রেসকে নিশানা শুভেন্দুর
Bengaluru Opposition Meeting: বেঙ্গালুরুতে আজ দেশের ২৬টি বিরোধী রাজনৈতিক দলের মহা-বৈঠক। ইউনাইটেড উই স্ট্যান্ড শীর্ষক বৈঠক থেকে ইউপিএ-র নাম বদলে নতুন নামের ফ্রন্ট ঘোষিত হতে পারে।
বিজেপি এই বৈঠককে তীব্র কটাক্ষ করছে। শুভেন্দু অধিকারী সরব হলেন কংগ্রেস ও সিপিআইএমের নেতাদের ভূমিকা নিয়ে।

বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বেশিরভাগই বিরোধী রাজনৈতিক দলের কর্মী। অনেকে আহত কিংবা গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ভোট-পরবর্তী হিংসার শিকারও হচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
এরই মধ্যে লোকসভা ভোটকে মাথায় রেখে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির জোট-বৈঠকে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখে সিপিআইএম ও কংগ্রেসের নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ জন্মাচ্ছে। অনেক নেতাও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। আর তাঁদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন, যাঁরা শীর্ষ নেতৃত্বের সেটিংকে ভালোভাবে নিচ্ছেন না, সমর্থন করছেন না তাঁরা হয় বিজেপিতে এসে তৃণমূলের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে জগদ্দল পাথরকে সরান। নয়তো এমন কোনও মঞ্চ গড়া হোক যেখান থেকে তাঁরা নো ভোট টু মমতা স্লোগান তুলতে পারেন।

গতকাল বেঙ্গালুরুতে সোনিয়া গান্ধীর অনুরোধে সাড়া দিয়ে নৈশভোজে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকাল বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা নিজেদের মধ্যে আলোচনাও সেরেছেন। সেখানেই সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা গিয়েছে সহাস্য মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরিকে।
একেই তীব্র কটাক্ষে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন, "বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই!" বাংলায় পঞ্চায়েত নির্বাচনে স্বৈরাচারী শাসক তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ দেওয়া কর্মীদের মৃতদেহকে অগ্রাহ্য করছে সুবিধাবাদী জোট।

পাটনা বা বেঙ্গালুরুর বৈঠকের পর সোনিয়ার ছবি কিংবা প্রকাশ কারাত বা সীতারাম ইয়েচুরির বাণী নিয়ে ভোট চাইতে গেলে সিপিআইএম ও কংগ্রেস নেতা-কর্মীদের কেউ বিশ্বাস করবেন না বলে গতকাল মন্তব্য করেছিলেন শুভেন্দু। তিনি টুইটে লেখেন, পঞ্চায়েত নির্বাচনে মৃতদের পরিবার ও আহতদের সান্ত্বনা দেওয়ার কোন বার্তা দেবেন এই নেতারা?
শুভেন্দু এদিনও উল্লেখ করেছেন, কংগ্রেস ও সিপিআইএমের কর্মীদের জন্য আমি সমব্যথী। নেতারাই কর্মীদের পিঠে পিছন থেকে ছুরি মারছেন।












Click it and Unblock the Notifications