Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru Opposition Meeting: মমতার ছবি ভাইরাল, সেটিং কটাক্ষ বিজেপির, বাম-কংগ্রেসের একাংশকে বার্তা শুভেন্দুর

Bengaluru Opposition Meeting: পাটনায় ১৫টি বিরোধী রাজনৈতিক দল বৈঠক করেছিল। লোকসভা ভোটকে সামনে রেখে বেঙ্গালুরুতে অন্তত ২৬টি দল বিরোধী জোটের বৈঠকে বসতে চলেছে।

আজ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নৈশভোজের বন্দোবস্ত করেছিলেন। ইউনাইটেড উই স্ট্যান্ড স্লোগানকে সামনে রেখে আজ বৈঠকও সেরে নিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। ৫০ জনেরও বেশি নেতা-নেত্রী উপস্থিত ছিলেন সেই বৈঠকে।

Bengaluru Opposition Meeting: মমতার ছবি ভাইরাল, সেটিং কটাক্ষ বিজেপির

এরই মধ্যে ভাইরাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেখানে সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিদের সঙ্গে দেখা যাচ্ছে সহাস্য মমতাকে। এই ছবিটি পোস্ট করা হয়েছে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে। যাকে সামনে রেখে সেটিংয়ের তত্ত্ব সামনে এনে সরব হয়েছে বিজেপি। সিপিআইএম ও কংগ্রেসের নীচুতলার কর্মী-সমর্থকদের প্রতি বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

বাংলায় সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি একজোট হয়ে তৃণমূলের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, জগাই, মাধাই, গদাই এক হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের পর আজ বেঙ্গালুরুর ছবি পোস্ট করে সেই দৃশ্যকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র সজল ঘোষ ফেসবুকে লিখেছেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে......জগাই - মাধাই - গদাই।

এই ছবি সামনে আসার আগেই আজ বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলা থেকে জগদ্দল থেকে সরাতে হলে হয় সিপিআইএম ও কংগ্রেসের নীচুতলার কর্মী-সমর্থক বিজেপিতে আসুন। নয়তো এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন যেখান থেকে নো ভোট টু মমতা স্লোগান মন খুলে বলতে পারবেন।

Bengaluru Opposition Meeting: মমতার ছবি ভাইরাল, সেটিং কটাক্ষ বিজেপির

শুভেন্দুর কথায়, কংগ্রেসের সব কর্মীই জাতীয় কংগ্রেসের মোদীজিকে হঠানোর লাইনকে সমর্থন করেন বলে মনে করি না। সিপিআইএমের নীচুতলার অনেক কর্মী-সমর্থক বামপন্থা করলেও তৃণমূল সরকার বা দলের দ্বারা অত্য়াচারিত, নিপীড়িত, মিথ্যা মামলায় জেল খেটেছেন, স্বজনকে হারিয়েছেন।

দুই দলের অনেকেই উপরতলার সেটিংয়ের ফলে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে পারেননি, ভোটে দিন বুথের পোলিং এজেন্ট দিতে পারেননি, গণনাকেন্দ্র খেকে মার খেয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, সার্টিফিকেট পাননি বা দিয়েও কেড়ে নেওয়া হয়েছে, পুনর্গণনা করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি মনে করান শুভেন্দু।

বিরোধী দলনেতা বলেন, আমি এই সকলের প্রতি সহানুভূতিশীল ও সমব্যখী। তাই নীচুতলার কর্মী-সমর্থকদের ওপেন ডাক দিচ্ছি যে, এসে বিজেপির সঙ্গে লড়াই করুন। কিংবা বাংলায় একটা প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে দাঁড়িয়ে অত্যাচারিণী মমতা আর দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্বে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কোম্পানির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করা যায়।

Bengaluru Opposition Meeting: মমতার ছবি ভাইরাল, সেটিং কটাক্ষ বিজেপির

শুভেন্দু বলেন, নো ভোট টু মমতা স্লোগান মন খুলে দিন। তবে পাটনা ও বেঙ্গালুরুর বৈঠকের পর সোনিয়া গান্ধীর ছবি ও প্রকাশ কারাত-সীতারাম ইয়েচুরীদের বাণী নিয়ে কংগ্রেস ও সিপিআইএমের কর্মীরা লড়াই করতে গেলে আর বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করবেন না। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তির কথাই সামনে আসবে।

আজ বেঙ্গালুরুর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনকে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান।

এ ছাড়াও ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, লালুপ্রসাদ যাদব, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, অখিলেশ যাদবের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিআইয়ের ডি রাজা, সিপিআইএমের সীতারাম ইয়েচুরীও ছিলেন। শরদ পওয়ার ডিনার মিটিংয়ে না থাকলেও কালকের বৈঠকে হাজির থাকবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+