Bengaluru Opposition Meeting: মমতা না সোনিয়া? শেষ পর্যন্ত বিরোধী ঐক্যের নেতৃত্ব কার ঝুলিতে

মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী না নীতিশ কুমার। কে থাকবেন বিরোধী ঐক্যের নেতৃত্বে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলেও শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বিরোধী ঐক্যের নেতৃত্বে নাকি আসতে চলেছেন সোনিয়া গান্ধী।

রাজনৈতিক পরিবারের পুত্রবধূ। দীর্ঘদিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব সামলেছেন সোনিয়া। কাজেই বয়সে এবং অভিজ্ঞতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে তাঁর দক্ষতা যে অনেকটাই বেশি তাতে দ্বিধা নেই। কিন্তু গত কয়েক বছরে কংগ্রেসের যে দশা হয়েছে দেশে তাতে বিরোধী ঐক্যে কংগ্রেসই থাকবে শীর্ষ স্থানে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল।

Bengaluru Opposition Meeting

আর এই সুযোগে দাম চড়তে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গেরুয়া ঝড়ে এক প্রকার মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। সেসময় বিজেপিকে হেলায় হারিয়ে জাতিয় রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্যে শান দিয়ে এসেছিলেন। সেসময় তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

কিন্তু বিরোধী ঐক্যের নেতৃত্বে কে থাকবেন তা কিছুতেই স্পষ্ট করে বলেননি। বলেছিলেন, আসল লড়াই বিজেপির বিরুদ্ধে নেতৃত্বে কে থাকবে সেটা বড় কথা নয়। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মাঝে কংগ্রেসকে আলাদা রেখেই িবজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি। এবং কংগ্রেসের দ্বারা বিজেপিকে হারানো সম্ভব নয় বলেও প্রকাশ্যে বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

এরই মাঝে আবার ভুঁইফোড়ের মতো উদয় হয় আরজেডি সুপ্রিমো নীতিশ কুমারের। হঠাৎ করেই এনডিএ-র হাত ছেড়ে মহাজোটের সামিল হন। আরজেডির সঙ্গে জোট গড়ে বিহারে সরকার গড়েন তিনি। তারপড়েই সোজা উড়ে গিয়েছিলেন দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে। এমনকী কলকাতায় এসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী ঐক্য নিয়ে কথা বলেন। পাটনাতে নীতিশের বাসভবনে বসেছিল বিরোধী ঐক্যের প্রথম বৈঠক।

তারপরে মহাজোটে জল্পনা শুরু হয় নীতিশের নেতৃত্ব নিয়ে। কিন্তু বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের দ্বিতীয় বৈঠকে সেই সব জল্পনাই এক প্রকার ধুলিসাৎ হয়ে গিয়েছে। নতুন করে জেগে উঠেছে সোনিয়া গান্ধীর নাম। শোনা যাচ্ছে বিরোধী ঐক্যের নেতৃত্বে সেই সোনিয়া গান্ধীই আসছেন। বেঙ্গালুরুতে প্রথম দিনের বৈঠকে দীর্ঘক্ষণ সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+