Bengaluru Opposition Meet: ২৬ টি বিরোধী দলের বৈঠক! UPA জোটের নাম বদলে হল 'INDIA'
Bengaluru Opposition Meet: কথা মতো বেঙ্গালুরুতে বিরোধী জোটের সভায় দ্বিতীয় দিন যোগ দিলেন শরদ পাওয়ার। এদিন জোটের ২৬ টি দল জোটের নতুন নাম, কাঠামো এবং কমন অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করে। আলোচনায় জোটের নতুন চিত্তাকর্ষক নামও উঠে আসে।
সোমবার রাতে নৈশভোজে সব রাজনৈতিক দলকে বিরোধী জোটের নতুন নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং আলোচনায় ঐক্যমত্য তৈরি করা হবে।

সূত্রের খবর, অনুযায়ী নাম নিয়ে দলগুলি একটি যৌথ ঘোষণা জারি করবে। সেখানেই জোটের নতুন নাম এবং তার চেয়ারপার্সনের নাম (Bengaluru Opposition Meet) ঘোষণা করে হবে। সূত্রের আরও খবর, ইতিমধ্যেই সনিয়া গান্ধীর নাম চেয়ারপার্সন হিসেবে প্রস্তাব করা হয়েছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, সনিয়া গান্ধী ইউপিএ ওয়ান ও টু-এর চেয়ারপার্সন ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ দেশে ক্ষমতায় ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী জোটের দুটি উপ-কমিটিও তৈরি করা হবে। একটি কমিটি সাধারণ ন্যূনতম কর্মসূচি তৈরি করবে। অন্যদিকে আরেকটি কমিটি সমাবেশ ও সম্মেলনে কর্মসূচি তৈরি করবে।
এদিনের বৈঠকে (Bengaluru Opposition Meet) সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী দলগুলির শীর্ষ নেতারা এবং পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিভিন্ন দলের সভাপতিরা উপস্থিত ছিলেন।
এদিন রাহুল গান্ধী এক ফেসবুক পোস্টে বলেছেন, এটি একটি ইউনাইটেড বিরোধী দল। যা ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করবেষ রাজ্য ভিত্তিক আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এবং আঞ্চলিক দলগুলির মধ্যে পার্থক্য দূর করার বিষয়গুলি অ্যাজেন্ডায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৭ ১ ১৮ জুলাইয়ের বৈঠকে (Bengaluru Opposition Meet) যে ২৬ টি দল অংশ নিয়েছে, তার মধ্যে ১৫ দল গত মাসে পটনায় প্রথম বিরোধী বৈঠকে হাজির ছিল। এবারের নতুন যে দলগুলি হাজির হয়েছে, তার মধ্যে অনেকগুলিই তামিলনাড়ু এবং কেরলের। রয়েছে একাধিক বামদলও।
সূত্রের খবর অনুযায়ী জোটের নাম ইউপিএ থেকে ইন্ডিয়া করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এখানে I : Indian, N : National, D : Democractic, I : Inclusive , A : Alliance.












Click it and Unblock the Notifications