Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru-Mysuru Expressway: উদ্বোধনের পর থেকে ১০০-র বেশি দুর্ঘটনা! একের পর এক পদক্ষেপের ভাবনা

Bengaluru-Mysuru Expressway: দিনের পর দিন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে । এই বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এই দুর্ঘটনার সংখ্যাটা ১৩২-এর আশপাশে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছিলেন ১২ মার্চ। তারপর থেকে এখনও পর্যন্ত দুর্ঘটনার সংখ্যাটা ১০০-র আশপাশে।

দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় কর্নাটক পুলিশ এবং হাইওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তার কঠোর করতে এবং ঝুঁকি কমাতে বাধ্য করেছে। সরকারি তরফে এক্সপ্রেসওয়ের (Bengaluru-Mysuru Expressway) নাচ্চাপাটনা-মান্ডা অংশটিকে সব থেকে বিপজ্জনক বলে বিবেচনা করা হচ্ছে। ৩০ জুন পর্যন্ত এই অংশে ৭২ টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৫০।

Bengaluru-Mysuru-expressway

অল্পসময়ের মধ্যে এতগুলি দুর্ঘটনা সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সরকারি তরফে দুর্ঘটনা কমানোর পাশাপাশি প্রাণহানি কমানোর বিষয়টিকে বারে বারে পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নজরদারি ভ্যান মোতায়েন, নজরদারিতে আধুনিক সরঞ্জাম, আইনলঙ্ঘনে সনাক্তকরণ ব্যবস্থা, সাইনবোর্ডের সংখ্যা বৃদ্ধির মতো বিষয় রয়েছে।

রাজ্যের ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজিপি এক্সপ্রেসওয়ের (Bengaluru-Mysuru Expressway)সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন নির্দেশবলি-সহ সাইনবোর্ডের সংখ্যা পর্যাপ্ত নয়, যা কিনা এক্সপ্রেসওয়ের মতো উচ্চগতির হাইওয়েতে অবিচ্ছিন্নভাবে থাকা দরকার।

তবে শুধু বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতেই নয়, অন্য এক্সপ্রেসওয়ে যেমন মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতেও দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেশি। সেখানকার লোকেরা প্রথমে সতর্ক না হলেও, পরবর্তী সময়ে বিষয়টি স্থিতিশীল হয়েছে।

Bengaluru-Mysuru-expressway

আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ এক্সপ্রেসওয়ের (Bengaluru-Mysuru Expressway) দুটি পয়েন্টের মধ্যে যানবাহনের গতি মাপতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বেঙ্গালুরুর দুটি রাস্তা এয়ারপোর্ট রোড এবং নাইস রোডে এই ব্যবস্থা করা হলেও, তা পুরোপুরি কার্যকর হয়নি। যে কারণে প্রথমে নতুন সিস্টেমের কার্যকারিতা প্রথমেই মূল্যায়ন করবে প্রশাসন।

গতি নিয়ন্ত্রণে ক্যামেরার কার্যকারিতা সীমাবদ্ধ। যে কারণে টহল বাড়ানোর ওপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের হাতে হ্যান্ড হেল্ড স্পিডগান তুলে দিয়ে গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেসব যানবাহন গতি লঙ্ঘন করবে, সেগুলির জন্য স্পট চালান তৈরি করে দেওয়া হবে।

এছাড়াও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাক ও পণ্যবাহী গাড়ির গতিরসীমা ঘন্টায় ৬০ থেকে ৮০ কিমির মধ্যে বেধে দেওয়ার কথাও চিন্তা ভাবনা করে হচ্ছে বলেও জানা গিয়েছে সরকারি সূত্রে। এছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক্সপ্রেসওয়েতে (Bengaluru-Mysuru Expressway) দুচাকা, তিনচাকা এবং ট্র্যাক্টরের প্রবেশ নিষিদ্ধ করতে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+