বেঙ্গালুরু শ্লীলতাহানিতে চাঞ্চল্যকর তথ্য, ঘটনার নেপথ্যে এই ব্যক্তি!

বেঙ্গালুরুর নাগওয়াড়ায় ২৩ বছরের যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্যকর মোড়।। এই ঘটনায় হাত রয়েছেন যুবতীর জামাইবাবুর। বছর চৌত্রিশের এই জামাইবাবুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

বেঙ্গালুরু, ৯ জানুয়ারি : বেঙ্গালুরুর নাগওয়াড়ায় ২৩ বছরের যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্যকর মোড়।। এই ঘটনায় হাত রয়েছেন যুবতীর জামাইবাবুর। বছর চৌত্রিশের এই জামাইবাবুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।[বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?]

অভিযুক্তের নাম ইরশাদ খান। পেশায় সেলস এক্সিকিউটিভ। পুলিশের জেরার মুখে সে স্বীকার করেছে, শ্যালিকার সঙ্গে সম্পর্ক ছিল, বিয়েই করতে চেয়েছিল সে। কিন্তু তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্যরা আপত্তি করবে বুঝতে পেরে এই গোটা ঘটনা সাজিয়েছিল, যাতে যুবতীর জীবনে যৌন হেনস্থার কালো দাগ লেগে যায়।[বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি, পথচারীরা নীরব দর্শক, ধরা পড়ল ভিডিও ফুটেজ]

বেঙ্গালুরু শ্লীলতাহানিতে চাঞ্চল্যকর তথ্য, ঘটনার নেপথ্যে এই ব্যক্তি!

ইরশাদের ধারণা ছিল, যুবতীর সঙ্গে বিয়েতে কেউ রাজি হবে না, এবং অবশেষে ইরশাদ তাকে বিয়ে করবে। কামানাহল্লি শ্লীলতাহানি ঘটনার ফুটেজ সংবাদে দেখার পর এই ছক কষে সে। তবে এই ষড়যন্ত্রে পীড়িতা যুবতীও সমান অংশীদার কি না তা এখনও পরিস্কার নয়। যদিও ইরশাদের দাবি গোটা ঘটনার বিষয়ে জানতেন যুবতী।[(ছবি) বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনায় বলিউড যেভাবে প্রতিবাদ জানিয়েছে]

কোরমঙ্গলা এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন যুবতী। শুক্রবার সন্ধ্যে ৬ টা নাগাদ নাগওয়াড়া বাস স্টপের কাছে তাঁকে আক্রমণ করা হয়েছে বলে কেজি হল্লি থানায় অভিযোগ দায়ের করেন যুবতী।

শুক্রবার যুবতীর দেওয়া বয়ানের সঙ্গে শনিবার তার দেওয়া বয়ানের অসঙ্গতি ছিল। যদিও বিষয়টি থেকে নজর ঘোরাতে জামাইবাবু মাঠে নামেন। তাঁর পরিবারের মহিলাদের নিরাপত্তার দাবি তুলে নাটক শুরু করেন। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকেও পুলিশের অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদে নামাতেও সমর্থ হয় ইরশাদ। যদিও সিসিটিভির ফুটেজ থেকে অনেক লিড মেলে পুলিশের কাছে। তার ভিত্তিতে তদন্ত করেই ইরশাদ পর্যন্ত পৌঁছয় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+