সম্পত্তি নিয়ে বিবাদ, রাগের মাথায় বাবার চোখ খুবলে তুলে নিল ছেলে
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে রাগের মাথায় বয়স্ক বাবার চোখ খুবলে তুলে নিল ছেলে।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে রাগের মাথায় বয়স্ক বাবার চোখ খুবলে তুলে নিল ছেলে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৪০ বছর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিষেক চেতনের ইচ্ছা ছিল বাবা পরমেশ্বর (৬৫) যেন বেঙ্গালুরুর জেপি নগরের সম্পত্তি তার নামে লিখে দেন। তবে পরমেশ্বর সেই সম্পত্তি মেয়ে ও ছেলের মধ্য়ে সমান ভাগ করতে চেয়েছিলেন। তা মেনে নেননি অভিষেক। ফলে বিবাদ শুরু হয়।
জেপি নগরের সম্পত্তি ছিল পরমেশ্বর ও তাঁর স্ত্রীর নামে। সরকারি চাকরি থেকে কয়েকমাস আগে তিনি অবসর নিয়েছেন। মাস দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর থেকেই অভিষেক সম্পত্তির জন্য চাপ দিতে শুরু করেন বলে অভিযোগ।
অভিযোগ, মঙ্গলবার উত্তপ্ত বাদানুবাদ হয় বাবা-ছেলের মধ্যে। সেইসময়ই রাগের মাথায় হাত দিয়ে পরমেশ্বরের একটি চোখ খুবলে নেয় অভিষেক। মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। তা দেখে ছেলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বেঙ্গালুরুর একটি হাসপাতালে পরমেশ্বর ভর্তি রয়েছেন। তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের দাবি, অভিষেক মাদকাসক্ত। তার কোনও রোজগার নেই। আর সেই রাগেই সে টাকার লোভে একাজ করেছে।












Click it and Unblock the Notifications